ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক অবনতি রূপ নিতে পারে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক অবনতি রূপ নিতে পারে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

উত্তরদক্ষিণ। বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১৪:৩৫

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) বলেছেন, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এই তিনটা মাস আমাদের জন্য খুবই কঠিন একটি অবস্থা। সেটি হচ্ছে যে, ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক অবনতি রূপ নিতে পারে।

এই সময়টাকে ঝুঁকিপূর্ণ সময় মন্তব্য করে তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতি কিন্তু আপনি আগে চিকিৎসা করে প্রতিরোধ করা সম্ভব না। তাহলে কি করতে হবে? এডিস মশার লার্ভা যেখান থেকে তৈরি হয়, ঘরে এসির পেছনে জমে থাকা পানি, যেকোনো জায়গায় জমে থাকা পানি, চার পাশে গর্তে জমে থাকা পানি পরিষ্কার করে রাখতে হবে। এবং এটা এই মাস এবং আগামী মাস খুবই ঝুঁকিপূর্ণ সময়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সালেহ শিবলী বলেন, প্রত্যেকদিন অন্তত পাঁচ মিনিট করে সময় বরাদ্দ করতে হবে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য। আমরা যদি নিয়মিত প্রতি শনিবারে একটু পরিচ্ছন্ন অভিযান শুরু করি, যে ময়লা পানি ঘরে রাখবো না, তাহলে আমরা এই রোগটা থেকে, এই মরণঘাতী ডেঙ্গু থেকে আমরা রক্ষা পেতে পারব।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, আমরা যারাই আছি এত গণমাধ্যমকর্মী হোক আর মন্ত্রী হোক আর সাধারণ মানুষ হোক; এটি কাউকে আলাদা করে চেনে না। সুতরাং এই কাজটা আমাদের প্রত্যেকেই করতে হবে।

তিনি বলেন, আমরা যদি প্রত্যেকেই প্রত্যেকের ঘর পরিষ্কার করি আজ থেকে, এখন থেকে। তাহলে আমার ধারণা যে, ইনশাল্লাহ আমরা আমাদের সুরক্ষিত রাখতে পারবো। সরকারের কাজগুলোতে শুধুমাত্র রাজনৈতিক বিতর্ক তৈরি না করে, রাজনৈতিক কোনো স্পর্শকাতর ইস্যু নিয়ে সারাক্ষণ ব্যস্ত না থেকে, কাজগুলো করতে পারি। এই রাষ্ট্রটা আমাদের। আমাদেরকেই গড়তে হবে। এই রাষ্ট্রের আর্থ-সামাজিক, রাজনৈতিক সব মূল্যগুলোকে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। সরকারের কাজটাকে সহযোগিতা করতে হবে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading