হরমুজে আমেরিকান জাহাজে ইরানের হামলা, আহত কয়েকজন

হরমুজে আমেরিকান জাহাজে ইরানের হামলা, আহত কয়েকজন

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১৩:২২

হরমুজ প্রণালির নিকটবর্তী জলসীমায় আমেরিকার সঙ্গে চুক্তিবদ্ধ একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান। চলতি সপ্তাহের শুরুর দিকে ঘটা এই হামলায় জাহাজে থাকা বেশ কয়েকজন ক্রু আহত হয়েছেন বলে বুধবার আমেরিকান সংবাদমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে। তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

ফক্স নিউজকে তথ্যটি নিশ্চিত করে বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র জানিয়েছে, এই হামলায় চারটি ইরানি ড্রোন এবং অন্তত একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এর মধ্যে একটি প্রক্ষেপণাস্ত্র সরাসরি জাহাজটিতে গিয়ে আঘাত হানে।

এই হামলায় জাহাজে থাকা কর্মীদের সামান্য শারীরিক আঘাত ও ধোঁয়ায় শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিয়েছে। আহতদের বর্তমানে একটি অজ্ঞাত উপসাগরীয় দেশে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার সময় ওই জাহাজে বেশ কয়েকজন মার্কিন কর্মীও উপস্থিত ছিলেন।

মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক অভিযান পরিচালনার দায়িত্বে থাকা ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ বিষয়ে আনাদোলুর মন্তব্যের অনুরোধের তাৎক্ষণিক জবাব দেয়নি। ইউএস নেভাল ফোর্সেস সেন্ট্রাল কমান্ডও প্রশ্নটি সেন্টকমের কাছে পাঠিয়েছে।

এই ঘটনার বিষয়ে ওয়াশিংটন বা তেহরান কোনও পক্ষই আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেয়নি।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading