ইন্সটাগ্রামে জেনিফার অ্যানেস্টনের রেকর্ড

ইন্সটাগ্রামে জেনিফার অ্যানেস্টনের  রেকর্ড

উত্তরদক্ষিণ অনলাইন ২০ অক্টোবর ২০১৯  @ ১২ঃ৪০

এলেন, দিলেন, জয় করলেন- আর সেই জয় হল ছয় ঘণ্টারও কম সময়ে।

আমেরিকান টিভি সিরিজ ‘ফ্রেন্ডস’ খ্যাত অভিনেত্রী জেনিফার অ্যানেস্ট ইন্সটাগ্রামে প্রোফাইল খুলেছেন গত সপ্তাহের মঙ্গলবার সকালে। আর প্রথম দিনেই ‘ফ্রেন্ডস’ সিরিজের সহঅভিনেতাদের নিয়ে সেলফি পোস্ট দিয়ে গড়েছেন গিনেজ রেকর্ড।

ছবিতে তিনি ক্যাপশান দিয়েছেন, “আমরা এখন ইন্সটাগ্রামেও ‘ফ্রেন্ডস’। হাই ইন্সটাগ্রাম’

সেলফি পোস্ট দেওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই ফলোয়ারদের লাইক এবং কমেন্টে ভরে যায়। ৫ ঘণ্টা ১৬ মিনিটের মাথায় ফলোয়ারের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যায়।

আর এতেই গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের টনক নড়ে।

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস’য়ের বুধবারে ঘোষণা অনুসারে বিজনেসইনসাইডার ডটকম জানায়, ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে দ্রুততম সময়ের মধ্যে সাড়া ফেলে অ্যানেস্টন রেকর্ড গড়েছেন।

অ্যানেস্টনের আগে ‘ডিউক অ্যান্ড ডাচিস অফ সাসেক্স’, প্রিন্স হ্যারি এবং মেগান মার্কেল’য়ের পোস্টের জন্য অফিশিয়ার ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট ‘সাসেক্সরয়াল’ এই রেকর্ডের অধিকারী ছিল। এপ্রিল মাসে এই পোস্ট ১০ লাখ ফলোয়ারের কাছে পৌঁছাতে সময় নেয় ৫ ঘণ্টা ৪৫ মিনিট।

তার আগে এই রেকর্ড গড়েছিলেন কোরিয়ান পপ সঙ্গীত শিল্পী কাঙ ডেনিয়ল। যার পোস্ট ১০ লাখ ফলোয়ারের কাছে পৌঁছেছিল ১১ ঘণ্টা ৩৬ মিনিটে।

তবে পঞ্চাশের ঘরে পা রাখা অ্যানেস্টন এই রেকর্ড ভাঙার জন্য ইন্সটাগ্রাম খোলেননি।

সামনে শুরু হতে যাওয়া তার নতুন টিভি সিরিজ ‘দি মর্নিং শো’র একটি ছোট ভিডিও ক্লিপ তিনি পোস্ট করেন। যেখানে দেখা যায় তিনি বিরক্ত হয়ে একটি ফোন ছুড়ে ফেলছেন।

আর এই ভিডিও পোস্টের নিচে তিনি মজা করে লেখেন, “আই সয়ার আই ডিডিন’ট মিন টু ব্রেইক ইট… থ্যাংক ইউ গাইজ ফর দ্য কাইন্ড, গ্লিটচি ওয়েলকাম।”

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading