বিশ্বব্যাংকের ‘ডুইং বিজনেস ২০২০’ তালিকায় বাংলাদেশ আট ধাপ এগিয়েছে

বিশ্বব্যাংকের ‘ডুইং বিজনেস ২০২০’ তালিকায় বাংলাদেশ আট ধাপ এগিয়েছে

বিশ্বব্যাংকের ‘ডুইং বিজনেস ২০২০’ সূচকে গত বছরের চেয়ে ৮ ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ১৬৮তম। বর্তমান সূচকে বাংলাদেশের গড় পয়েন্ট ৪৫, যা গতবারের চেয়ে ৩ দশমিক শূন্য ৩ পয়েন্ট বেশি।
‘ডুইং বিজনেস ২০২০’ প্রকাশনা উপলক্ষে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন আয়োজন করে। এতে প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
উপদেষ্টা বলেন, অতীতে এই সূচকে বাংলাদেশের অবস্থান খুব সামান্যই পরিবর্তিত হয়েছে। এবার বাংলাদেশ ৮ ধাপ এগিয়েছে। এছাড়া সবচেয়ে ভালো করা ২০টি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে।
তিনি বলেন, এই সূচকে বাংলাদেশের উন্নতির প্রচেষ্টা শুরু হয়েছে বেশিদিন হয়নি। এ বছর আওয়ামী লীগ সরকার পুনরায় ক্ষমতায় আসার পরই এই প্রচেষ্টার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সূচকের অগ্রগতি বা অবনতি সংক্রান্ত তথ্য নথিবদ্ধ করার শেষ সময় এপ্রিল মাস হওয়াতে বাংলাদেশের হাতে বেশি সময় ছিল না।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মোঃ নজিবুর রহমান, প্রধান সমন্বয়ক (এসডিজি) আবুল কালাম আজাদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য রাখেন। লেজিসলেটিভ ও সংসদ বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক ও অর্থ সচিব মো. আবদুর রউফ তালুকদার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading