রাজশাহীতে ট্রেনে কাটায় বাবা-মেয়ে নিহত

সোমবার বিকালে নগরীর ভদ্রা জামালপুর রেলক্রসিংয়ে পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন নগরীর মতিহার থানার ধরমপুর এলাকার মৃত জাহাঙ্গীর আলম মাখনের ছেলে কামরুজ্জামান রুবেল (৩০) ও তার মেয়ে রুবাইয়া খাতুন (৩)।

রাজশাহীর জিআরপি থানার এসআই মশিউর রহমান বলেন, খুলনাগামী আন্তঃগর ট্রেন কপোতাক্ষ এক্সপ্রেস বিকাল সাড়ে ৩টার দিকে ভদ্রা জামালপুর রেলক্রসিং অতিক্রম করছিল।

“একই সময় কামরুজ্জামান রুবেল ও তার মেয়ে রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করলে ট্রেনে কাটা পড়েন। রুবেল ঘটনাস্থলে মারা যান। স্থানীয়ারা শিশু রুবাইয়াকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেরে সেখানে তার মৃত্যু হয়।”

কেউ কেউ এটিকে আত্মহথ্যা বললেও পুলিশ তা স্বীকার করেনি।

জিআরপি থানার ওসি সাঈদ ইকবাল বলেন, “এটি একটি দুর্ঘটনাই। কেউ এটিকে আত্মহত্যা বলছে। তবে রেলক্রসিংয়ে গিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তারা আত্মহত্যা করেছেন বলে এমন কোনো তথ্যের সত্যতা পাওয়া যায়নি।”

এরপরও পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখবে বলে তিনি জানান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading