সাতক্ষীরায় বাসের সঙ্গে সংঘর্ষে বাইক চালক নিহত
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে এক মোটর সাইকেল চালকের প্রাণ গেছে।
শ্যামনগর থানার এসআই হাবিবুর রহমান খান জানান,উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের ফুলতলা মোড়ে বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনায় বাসের দশ যাত্রী আহত হয়েছেন।
নিহত মো. বাবলুর রহমান (৫৫) হায়বাতপুরের গ্রামের আব্দুর রহমানের ছেলে।
এসআই বলেন, মুন্সীগঞ্জ থেকে খুলনাগামী বিআরটিসি’র একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে সামনের একটি চাকা খুলে যায়।


“এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারালে বিপরীতমুখী থেকে হায়বাতপুর থেকে মুন্সীগঞ্জগামী একটি মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী প্রাণ হারান।“
পরে বাসের দশ যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় বলে জানান তিনি।
এসআই বলেন, “দুর্ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক পলিয়ে গেছে। বাসটির ফিটনেস এবং নম্বরপ্লেট ছিলনা, যা সম্পূর্ণ অবৈধ।”

