একটি প্রাইস ট্যাগ যখন ট্রলের কারণ

একটি প্রাইস ট্যাগ যখন ট্রলের কারণ
শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর গাড়িতে উঠার আগে পোজ দিচ্ছিলেন অপেক্ষমান ক্যামেরায়। সেখানেই ধারণকৃত একটি ভিডিওতে দেখা গেল ওড়নায় ঝোলা প্রাইস ট্যাগ!

ঘটনা ঘটে মালাইকা অরোরার ৪৬তম জন্মদিনের আয়োজনের সময়। মালাইকা এখন চুটিয়ে প্রেম করছেন বনি কাপুরের ছেলে অর্জুন কাপুুরের সঙ্গে। সেই সুবাদে তার জন্মদিনে জাহ্নবীর ঐ অনুষ্ঠানে থাকা খুবই স্বাভাবিক। অস্বাভাবিক হলো শুধু তার ওড়নার প্রাইস ট্যাগ।

বলিউডের যেকারও বাসার বা যেকোনও ভেন্যুর সামনেই অপেক্ষমান থাকে হাজার হাজার ক্যামেরা। এমনই এক ক্যামেরায় ধরা পড়ে গেল তার ওড়নাটি। যেখানে প্রাইস ট্যাগ ছিল সংযুক্ত। ইন্সটাগ্রামে সেই ভিডিও পোস্ট হওয়া মাত্র ট্রলের শিকার হয়ে যায় এই ২২ বছরের নায়িকা।

কেউ লেখেন, ‘ট্যাগ খুললে আর জামা ফেরত নেবে না’, কেউ লেখেন, ‘বেচারি ভুলেই গেছে’। আবার আরেকজন লিখেছেন, ‘জাহ্নবী জানাতে চায় তার পোশাকের দাম কত!’..

যদিও সারাদিনের এই ট্রলে তেমন কোনও উত্তর দেননি জাহ্নবী।

বরং নিজের সোশাল মিডিয়াতে করে যাচ্ছেন নানা রকমের পোস্ট। সম্প্রতি বাবা বনি কাপুরের ‘বোম্বে গার্ল’ সিনেমায় কাজ করার কথা নিশ্চিত করেছেন তিনি।

হাতে আছে আরও তিনটি ছবি। ‘রুহ আফজা’, ‘কার্গিল গার্ল’ এবং ‘দোস্তানা টু’।

‘রুহ আফজা’ ছবিতে রাজকুমার রাওয়ের বিপরীতে দেখা  দ্বৈত চরিত্রে   দেখা যাবে জাহ্নবীকে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading