কন্যার মা হলেন রুমানা

কন্যার মা হলেন রুমানা

মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিটে নিউ ইয়র্কের লং আইল্যান্ড জুইশ হাসপাতালে তার মেয়ের জন্ম হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়ের ছবি প্রকাশ করেন এ অভিনেত্রী-মডেল। মেয়ের নাম রেখেছেন আভাঙ্কা রহমান। মেয়ে ও তিনি সুস্থ আছেন।  

২০১৫ সালের দিকে যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী এলিন রহমানকে বিয়ে করে করে আমেরিকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

অ্যারোমেটিক হালাল সাবানের বিজ্ঞাপনে মডেল হয়ে যাত্রা শুরু তার। এরপর অগণিত নাটকে অভিনয় করেছেন তিনি। সেই ধারাবাহিকতায় বাংলা চলচ্চিত্রে অভিনয়ে করে এ চিত্রনায়িকা ২৬টির মতো চলচ্চিত্রে অভিনয় করেন।

জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান রুমানা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading