ঋণ আদায় বাড়াতে পদ্মা ব্যাংকের সভা

ঋণ আদায় বাড়াতে কর্মকর্তাদের নিয়ে সভা করেছে পদ্মা ব্যাংক।

শনিবার মিরপুরে ব্যাংকের ট্রেনিং ইনিস্টিটিউটে এই সভা হয় বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সভায় ঋণ আদায়ের লক্ষ্যে সরকারের নতুন নীতিমালা এবং ঋণ আদায় ব্যবস্থা তরান্বিত করতে কর্মকর্তাদের দিক-নির্দেশনা দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এহসান খসরু।

তিনি বলেন, “ঋণ আদায়ে এখন জিরো টলারেন্স পন্থা অবলম্বন করা হবে; নতুবা ক্ষতিগ্রস্ত হবে ব্যাংক।”

সভায় অন্যদের মধ্যে উপব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী জারিয়াব ও সাহাদাৎ হোসেন, রিকভারি বিভাগের প্রধান সাবিরুল ইসলাম চৌধুর, প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা এবং রিকভারি জোনের প্রধান এবং শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading