পিডিএফএকে শাহজালাল ব্যাংকের অনুদান

অটিজম নিয়ে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠান প্যারেন্টস ফোরাম ফর ডিফারেন্টলি অ্যাবলকে (পিডিএফএ) আর্থিক সহায়তা দিয়েছে শাহ্জালাল ব্যাংক।

শাহ্জালাল ব্যাংক ফাউন্ডেশনের সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে এই সহায়তা দেওয়া হয়েছে বলে মঙ্গলবার ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলাম পিডিএফএ’র সভাপতি সাজিদা রহমান ড্যানির হাতে অনুদানের চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ,উপব্যবস্থাপনা পরিচালক মিঞা কামরুল হাসান চৌধুরী ও ইমতিয়াজ ইউ আহমেদ এবং এসভিপি আবু সায়েম উপস্থিত ছিলেন।

পিডিএফএ দেশের অটিজম নির্মূলের পাশাপাশি সেরিব্রাল প্যালসি ডাউন সিনড্রোম এবং ইন্টেলেকচুয়াল ও নিউরোলজিক্যাল সমস্যা নিয়ে কাজ করছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading