ঝিনাইদহে বাড়ি ঢুকে কিশোরীকে ‘দলবেঁধে ধর্ষণ’, চাঁদা দাবি

সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, বুধবার রাতে কিশোরীর ভগ্নিপতি চারজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

তবে পুলিশ আসামিদের নাম-ধাম বলেনি।

ওসি মঈন মামলার নথির বরাতে বলেন, মগরখালী এলাকার ১৪ বছর বয়সী এই কিশোরীকে মঙ্গলবার রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় চারজন ঘরে ঢুকে ধর্ষণ করে। এছাড়া এলাকার আরও কয়েকজন পরিবারটির কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে।  খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে যায়।

“তদন্তে দলবেঁধে ধর্ষণের প্রমাণ পেয়ে কিশোরীকে থানায় নিয়ে আসে পুলিশ। পরে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়। আর বুধবার রাতে কিশোরীর ভগ্নিপতি সদর থানায় চারজনের বিরুদ্ধে মামলা করেন।“

তবে পুলিশ এখনও কাউকে ধরতে পারেনি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি মঈন উদ্দিন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading