সাতক্ষীরায় মাছের ঘেরে অজ্ঞাত লাশ
বুধবার সকালে তালা উপজেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের সমনডাঙ্গা বিলের এক ঘের থেকে ‘মাছে খাওয়া’ লাশটি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মোরশেদ জানান, নগরঘাটার সমনডাঙ্গা বিলে একটি মাছের ঘেরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

কয়েকদিন আগে নিহত হওয়া আনুমানিক ২২ বছর বয়সী যুবকের লাশটি উদ্ধারের সময় পরনে লুঙ্গি ও গেঞ্জি ছিল বলে জানিয়েছে পুলিশ।
ওসি বলেন, “লাশটি পচে গেছে এবং এর বেশিরভাগ জায়গা মাছে খেয়ে ফেলেছে।”
সুরতহালে লাশের শরীর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি উল্লেখ করে লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

