জামালপুরের ভিডিও ভাইরাল: সেই নারী বরখাস্ত

জামালপুরের ভিডিও ভাইরাল: সেই নারী বরখাস্ত

মঙ্গলবার তাকে বরখাস্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করেছে বলে জেলা প্রশাসন জানায়।

জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজিব কুমার সরকার বলেন, সাবেক জেলা প্রশাসক আহমেদ কবীরের সঙ্গে আপত্তিকর ভিডিও প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ওই নারীকে সাময়িকভাবে বরখাস্ত এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

গত ২২ অগাস্ট অফিস সহায়ক ওই নারীর সঙ্গে অফিসের খাস কামরায় জেলা প্রশাসক আহমেদ কবীরের আপত্তিকর একটি ভিডিও ভাইরাল হয়।

এর পপ্রেক্ষিতে ২৬ অগাস্ট আহমেদ কবীরকে ওএসডি করা হয়। এরপর মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে গত ২৫ সেপ্টেম্বর তাকে সাময়িক বরখাস্ত করে সরকার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading