শিল্পী সমিতির নির্বাচন, সভাপতি মিশা-সম্পাদক জায়েদ, পারলেন না মৌসুমি

শিল্পী সমিতির নির্বাচন, সভাপতি মিশা-সম্পাদক জায়েদ,  পারলেন না মৌসুমি

উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ২৭ অক্টোবর ২০১৯ ০০:০০

টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে আবারও জয় পেয়েছে মিশা-জায়েদ প্যানেল। স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে লড়ে হেরে গেছেন চিত্রনায়িকা মৌসুমী। গত শুক্রবার (২৫ অক্টোবর) দিনব্যাপী উত্সব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। এফডিসিতে সকাল ৯ টায় শুরু হওয়া ভোট গ্রহণ শেষ হয় বিকেল ৫ টা ৩০ মিনিটে। রাত ২ টায় প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন ফলাফল ঘোষণা করেন। এবারের নির্বাচনে মোট ভোটার ৪৪৯। সম্পাদকীয় পদে প্রাপ্ত ভোট ৩৮৬, বৈধ ব্যালট-৩৫২, বাতিল ব্যালট-৩৪। সভাপতি পদে লড়েছেন চিত্রনায়িকা মৌসুমী (১২৫) ও জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর (২২৭)। সহ-সভাপতির দুটি পদে জয়ী হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল (৩১১), রুবেল (২৯৩)। পরাজিত প্রার্থী নানা শাহ পেয়েছেন ৯৮ ভোট। সাধারণ সম্পাদক পদে জায়েদ খান (২৮৪) পেয়ে নির্বাচিত হয়েছেন। আর পরাজিত হয়েছেন খলঅভিনেতা ইলিয়াস কোবরা (৬৮)। সহ-সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন আরমান (২৮১) আর পরাজিত প্রার্থী হলেন সাংকো পাঞ্জা (৭১)। সাংগঠনিক সম্পাদক পদে অভিনেতা সুব্রত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জয়ী চিত্রনায়ক ইমন (২৪৭) আর পরাজিত হন নূর মোহাম্মদ খালেদ আহমেদ (১০৫)। দপ্তর ও প্রচার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন জ্যাকি আলমগীর।  সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জয়ী হয়েছেন জাকির হোসেন (২৩০)। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন  ডন (১২২)। কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অভিনেতা ফরহাদ। নির্বাচনে কার্যকরী পরিষদ সদস্যের ১১টি পদের জন্য প্রার্থী ১৪ জন। তাদের মধ্যে নির্বাচিত হয়েছেন অঞ্জনা সুলতানা (৩২৪), রোজিনা (৩২০), অরুণা বিশ্বাস (৩১৫), আলীরাজ (৩৩৬), আফজাল শরীফ (২৯৩), বাপ্পারাজ (৩০১),  আসিফ ইকবাল (৩১৪), আলেকজান্ডার বো (৩৩৭), জেসমিন (৩০৯), জয় চৌধুরী (৩০৩),  মারুফ আকিব (২৭৩)। আর পরাজিত হয়েছেন রঞ্জিতা (১২১), শামীম খান (চিকন আলী-২০৩), নাসরিন (১৮১)।

শিল্পী সমিতির নির্বাচন, সভাপতি মিশা-সম্পাদক জায়েদ,  পারলেন না মৌসুমি এর ছবির ফলাফল

নির্বাচনের ফলাফল ঘোষণার পর তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় মৌসুমী বলেন, ‘আমি শিল্পীদের যে ভালোবাসা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ। শিল্পীদের জন্য আমার দরজা সব সময় খোলা থাকবে।’ এসময় মৌসুমীর স্বামী জনপ্রিয় অভিনেতা ওমর সানী বলেন, ‘ফলাফল যা হয়েছে তা আমাদের আগে থেকেই জানা। আমি যখন বিগত সময় নির্বাচন করি আমার সঙ্গেও এমন হয়েছিল। এর বেশি কিছু এখন আর বলার নেই।’ ফলাফল ঘোষণার সময় প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন বলেন, ‘জয় পরাজয় পরের বিষয়, শিল্পী সমিতির ইতিহাসে এই প্রথম কোনো অভিনেত্রী সভাপতি পদে অংশ নিলেন, এটাই অনেক বড় ব্যাপার।’ ফল ঘোষণার পর তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় মিশা বলেন, ‘শিল্পী সমিতির ইতিহাসে এই প্রথম এ টু জেড একটি পূর্ণাঙ্গ প্যানেলের সবাই পাশ করলেন। এজন্য সমস্ত শিল্পীদের প্রতি কৃতজ্ঞতা।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading