রাষ্ট্রপতি দেশে ফিরেছেন

রাষ্ট্রপতি দেশে ফিরেছেন

উত্তরদক্ষিণ অনলাইন ২৭ অক্টোবর ২০১৯ @ ২২:৫১

রাষ্ট্রপতি এম আবদুল হামিদ জাপান ও সিঙ্গাপুরে আট দিনের সফর শেষে দেশে ফিরেছেন। রাষ্ট্রপতি এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারি সিঙ্গাপুর এয়ারলাইন্স লিমিটেডের একটি নিয়মিত ফ্লাইট (ফ্লাইট নং এসকিউ ৪৪৬) আজ রাত ১০টা ৩০ মিনিটে হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ বাসস’কে জানান।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ডিন, বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত, তিন বাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব এবং ঢাকায় সিঙ্গাপুরের কনস্যুলেট জেনারেল বিমান বন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

This image has an empty alt attribute; its file name is 01-Peeee.jpg


রাষ্ট্রপতি হামিদ সিঙ্গাপুরে তাঁর দুই দিনের যাত্রা বিরতি শেষে আজ রাত (স্থানীয় সময়) ৮টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন।
সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।
রাষ্ট্রপতি ২০ অক্টোবর থেকে জাপানে ৬ দিনের সরকারি সফর শেষে শুক্রবার সিঙ্গাপুরে পৌঁছেন। তিনি মঙ্গলবার টোকিওতে জাপানের নতুন স¤্রাট নারুহিতোর অভিষেক অনুষ্ঠানে যোগ দেন। তিনি টোকিওতে রাজ প্রাসাদে বিভিন্ন দেশের প্রায় ২ হাজার নেতা এবং ১৭৪টি দেশ ও অঞ্চলের প্রতিনিধিদের সামনে নিজেকে সেদেশের ১২৬ তম স¤্রাট হিসেবে ঘোষণা দেন।
৫৯ বছর বয়স্ক স¤্রাট নারিহিতো তাঁর ৮৫ বছর বয়স্ক পিতা স¤্রাট অ্যামিরিতাস অকিহিতোর অবসরে যাবার পর গত ১ মে দেশটির নতুন স¤্রাট হিসেবে শপথ নেন।
রাষ্ট্রপতি একই দিনে জাপানের নতুন স¤্রাট নারুহিতো এবং স¤্রাজ্ঞী মাসাকোর দেয়া ভোজ সভায় যোগ দেন। তিনি পর দিন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের দেয়া অপর এক ভোজ সভায়ও যোগ দেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ জাপান ও সিঙ্গাপুর সফরে গত ২০ অক্টোবর ঢাকা ত্যাগ করেন।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading