জেল খেটেছেন শাহরুখ
উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ২৮ অক্টোবর ২০১৯ ০০:০০
বলিউড কিং শাহরুখ খান। প্রায় তিন দশক ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে আছেন। বর্তমান অবস্থানে পৌঁছাতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাকে। এমনকি ক্যারিয়ারের শুরুতে জেলও খেটেছেন। ‘মাই নেক্সট গেস্ট নিডস নো ইন্ট্রোডাকশন উইথ ডেভিড লেটারম্যান’ শোয়ে হাজির হয়েছিলেন শাহরুখ। সেখানেই এই তথ্য দিয়েছেন বলিউড বাদশা। এক ম্যাগাজিনের সম্পাদকের সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে তাকে জেলে যেতে হয়। জেলে যাওয়ার স্মৃতিচারণ করে তিনি বলেন, আমি একটি সিনেমার শুটিং করছিলাম। সেখানে পুলিশ আসে এবং বসে সুন্দর করে বলে, ‘আমরা আপনাকে কিছু প্রশ্ন করব।’
আমি বলি, শুটিং বন্ধ করে আমার গাড়িতে কথা বলি। কারণ আমি ভাবতাম আমার সঙ্গে শুধু ভক্তরাই দেখা করতে আসেন। তারা বলেন, ‘না, আমরা চাই আপনি আমাদের গাড়িতে আসেন।’ শাহরুখ জানান, এরপর তাকে থানায় নেয়া হয়। ছোট হাজত দেখে তাকে ছেড়ে দেয়ার জন্য পুলিশকে অনুরোধ করেন তিনি। কিন্তু কয়েক ঘণ্টা কারাগারে থাকতে হয়। এই অভিনেতা বলেন, এটি ছিল একটি ছোট ঘর এবং এতে কারা ছিল বুঝতেই পারছেন। সত্যিই খুবই খারাপ অবস্থা ছিল। হাজত থেকে জামিনে বের হওয়ার আগে সেই সম্পাদককে ফোনে বলি, আমি এখন হাজতে। আমি ভয় পাচ্ছি না। তবে এখন তোমার ভয় পাওয়ার সময়।

