আবৃত্তি সমন্বয় পরিষদ সভাপতি নূর, সম্পাদক আহকাম

আবৃত্তি সমন্বয় পরিষদ সভাপতি নূর, সম্পাদক আহকাম

উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ২৮ অক্টোবর ২০১৯ ০০:০০

আবারও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান নূর এমপি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আহকাম উল্লাহ। আগামী তিন বছরের জন্য তারা এই দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় গত শনিবার (২৬ অক্টোবর) বিকালে আবৃত্তি সমন্বয় পরিষদের ত্রয়োদশ জাতীয় বার্ষিক কাউন্সিলে তারা পুনর্নিরবাচিত হন। এছাড়া সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেন ইস্তেকবাল হোসেন, বেলায়েত হোসেন, রূপা চক্রবর্তী, গোলাম সানোয়ার, ড. শাহাদাত হোসেন নিপু, সোহরাব হোসেন তালুকদার, রফিকুল ইসলাম, শিমুল মুস্তাফা, ইকবাল খোরশেদ জাফর, রেজীনা ওয়ালী লীনা, ফয়জুল আলম পাপপু, নাজমুল হাসান পাখি (কুমিল্লা), আবু সুফিয়ান চৌধুরী কুশল (ফরিদপুর), মোকাদ্দেম বাবুল (সিলেট), আজমল হোসেন লাবু (বরিশাল), আলম আরা জুঁই (খুলনা), মোহাম্মদ কামাল (রাজশাহী), কান্তি কানিজা (ময়মনসিংহ) ও সমরজিত্ দাস টুটুল (চট্টগ্রাম)। কাউন্সিলে যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আজহারুল হক আজাদ, মীর মাসরুর জামান রনি, মাসুদুজ্জামান, কাজী মাহতাব সুমন ও রাশেদ হাসান। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আহসানউল্লাহ তমাল (ঢাকা), জয়দেব সাহা (ময়মনসিংহ), শাহাদাত হোসেন লিটন (ফরিদপুর), এমদাদ হোসেন কিশোর (কুমিল্লা), দেবাশীষ রুদ্র (চট্টগ্রাম), শরিফ আহমেদ বিল্টু (রাজশাহী), খান মাজহারুল হক লিপু (খুলনা), মারিফ বাপ্পী (বরিশাল) ও মনির হোসেন (সিলেট)।

এছাড়াও অর্থসম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মনিরুল ইসলাম, অনুষ্ঠান সম্পাদক শহীদুল ইসলাম নাজু, প্রশিক্ষণ সম্পাদক অলোক বসু, প্রচার সম্পাদক ফয়জুল্লাহ সাঈদ, প্রকাশনা সম্পাদক জি এম মোর্শেদ, দপ্তর সম্পাদক শিরিন ইসলাম এবং তথ্য-প্রযুক্তি ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান সজল।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading