কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে বিএসএফ’র গুলিতে ভারতীয় গরু পাচারকারী নিহত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে বিএসএফ’র গুলিতে ভারতীয় গরু পাচারকারী নিহত

উত্তরদক্ষিণ অনলাইন ২৮ অক্টোবর ২০১৯ @ ১৭ঃ৫০

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাঁশজানী সীমান্তে গরু পাচারের সময় বিএসএফ’র গুলিতে একজন ভারতীয় গরু পাচারকারী নিহত হয়েছে।
সোমবার ভূরুঙ্গামারীর বাঁশজানি সীমান্তের ৯৭৫নং মেইন পিলার এবং ৮ ও ৯ নং সাব পিলারের মাঝখানে শূন্য রেখায় গুলিবিদ্ধ এক যুবকের লাশ এবং বাংলাদেশী সীমান্তের অভ্যন্তরে পায়ে গুলি বিদ্ধ অবস্থায় একটি বাছুর গরু পড়ে থাকতে দেখে স্থানীয়রা। অন্যদিকে সীমান্তে বিএসএফ টহল বৃদ্ধি এবং আনাগোনা দেখে এলাকাবাসী ময়দান বিজিবিকে খবর দিলে বিজিবির একটি টহল দলও ঘটনা স্থলে পৌছে। পরে ভারতীয় বিএসএফ লাশটি ভারতীয় নাগরীক বলে সনাক্ত করে ভারতীয় পুলিশে হস্তান্তর করে। নিহত যুবক সীমান্তের নিকটবর্তী কুচবিহার জেলার দিনহাটার দীঘলটারী গ্রামের মানিক শেখের পুত্র আখেরুল শেখ ।
স্থানীয়রা জানান, ভোরে গরু পার করার সময় বিএসএফ গুলি ছুরলে ওই যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এসময় একটি গরুও পায়ে গুলিবিদ্ধ হয়। এব্যাপারে ভুরুঙ্গামারী উপজেলার ময়দান বিজিবির ক্যাম্প কমান্ডার সুবেদার রফিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading