ধূমঘাট প্রভাতী যুবসংঘ ও হেতালখালীর উদ্যোগে শ্রী শ্রী শ্যামা কালী পূজা উর্যাপন
উত্তরদক্ষিণ অনলাইন ২৮ অক্টোবর ২০১৯ ২০ঃ৩০
হিল্লোল বাউলিয়া . প্রদীপ প্রজ্জলন ও পূজা অর্চনার মাধ্যমে ধর্মীয় ভাব-গাম্ভীর্যের সাথে গত রবিবার (২৭ অক্টোবর) সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ধুমঘাট গ্রামে ধুমঘাট প্রভাতী যুবসংঘ ও হেতালখালী কতৃক অয়োজিত শ্রী শ্রী শ্যামা কালী মায়ের পুজা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের মত এবারও মহাধুমধামের মাধ্যমে পুজা পালন করা হয়েছে। গত রবিবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে পূজার সুচনা করা হয় এবং রাত্রে পূজা সম্পন্ন হয়। এরপর প্রতি বছরের মত এবারও পূজার দিন শঙ্খধ্বনি, উলুধ্বনি, বাতি জ্বালানোসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া এই পূজা উপলক্ষে মোট ৪ দিনের অনুষ্ঠান রাখা হয়েছে। আগামী বুধবার (৩০ অক্টোবর) দেবীর মৃন্ময়ী প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হয়ে যাবে এবছরের মত এই এলাকার সবচেয়ে বড় পূজা অনুষ্ঠান।

পুজা কমিটির সভাপতি- অমিয় বাউলিয়া ও সাধারন সম্পাদক- দিপঙ্কর মন্ডল দৈনিক উত্তরদক্ষিণকে জানান, ২০০১ সালে সর্বপ্রথম এইপূজা এখানে শুরু হয়, সেই থেকে এখনও পর্যন্ত সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা পূজা অনুষ্ঠান ধরে রেখেছি এবং আগামীতে আমরা আরো ভালোভাবে এই অনুষ্ঠান উর্যাপন করার প্রচেষ্ঠা অব্যাহত রাখব। তারা অরো জানান এটি শুধুমাত্র একটি পূজা অনুষ্ঠান না আমাদের কাছে পূজাটি আমাদের সবার একটি মিলন মেলা। যার মাধ্যমে আমাদের পরিবার-পরিজন, আত্তীয়-স্বজন সবাই একত্রে মিলিত হয়।

