সুইস ইনডোরে দশম শিরোপা ফেদেরারের

সুইস ইনডোরে দশম শিরোপা ফেদেরারের

উত্তরদক্ষিণ অনলাইন ২৮ অক্টোবর ২০১৯ ১৯ঃ১৮

সুইস ইনডোর মানেই রজার ফেদেরারের শ্রেষ্ঠত্ব। দুর্দান্ত এক ম্যাচে অ্যালেক্স ডি মিনাউরকে ৬-২, ৬-২ গেমে হারিয়ে দশম সুইস ইনডোর ক্রাউন জিতেছেন ৩৮ বছর বয়সী কিংবদন্তি। রজার ফেদেরারের প্রতিপক্ষ অবশ্য খুব বেশি অভিজ্ঞ ছিলেন না। মাত্র ষষ্ঠ এটিপি ফাইনাল খেলতে নেমেছিলেন। ফেদেরার এমন প্রতিপক্ষ পেয়ে নিজের জয় ধারা অব্যাহত রাখলেন ২৪তম ম্যাচেও। ডি মিনাউরের বিপক্ষে প্রথম খেলতে নেমেও কোনো সার্ভ মিস করেননি ফেদেরার।

দশম সুইস ইনডোর জেতার পর অবশ্য আবেগকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি ফেদেরার। অশ্রুসিক্ত নয়নে বলছিলেন, ‘১০বার এখানে শিরোপা জিতবো তা কখনোই ভাবিনি। এমনকি একটিও জিতবো সেটাও ভাবিনি। তাই এই মুহূর্তটা আমার জন্য বিশেষ কিছু। সবাইকে ধন্যবাদ, আশা করছি সবার সঙ্গে আগামী বছরেও দেখা হবে।’ম্যাচ জয়ের পর বেশ তৃপ্ত দেখা গেলো সুইস তারকাকে, ‘ম্যাচটা খুব দ্রুতই শেষ হয়ে গেলো। আমার মনে হয় আমি আজ দারুণ একটা ম্যাচ খেলেছি।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading