এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে বাংলাদেশের সোনা জয়

এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে বাংলাদেশের সোনা জয়

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৮:৫৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের প্রান্তিক সম্প্রদায় থেকে উঠে আসা প্রতিভাবান প্যারা অ্যাথলেট চৈতি রাণী দেব দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে জ্যাভেলিন ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন। চৈতির সাফল্য শুধু ব্যক্তিগত মাইলফলক নয়; এটি বাংলাদেশের প্যারা ক্রীড়াঙ্গনের জন্য এক অর্জন।

ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ (এনপিসি বাংলাদেশ) ২০২৫ জাতীয় যুব প্যারা গেমস চলাকালে কঠোর প্রতিভা অনুসন্ধান কার্যক্রমের মাধ্যমে চৈতির সম্ভাবনা শনাক্ত করে। তিনি এক মাসব্যাপী নিবিড় প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণ করেন। যেখানে প্রশিক্ষকরা তার দক্ষতা শানিত করা, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার উপযোগী প্রস্তুতি নিশ্চিত করতে নিবিড়ভাবে সহায়তা করেন। এই পরিকল্পিত ও কাঠামোবদ্ধ প্রস্তুতি চৈতির প্রাকৃতিক প্রতিভাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এনপিসি বাংলাদেশ এক বিবৃতিতে জানায়, ‘চৈতির অর্জন প্রমাণ করে—প্রতিভার প্রাথমিক শনাক্তকরণ, পদ্ধতিগত প্রশিক্ষণ এবং প্যারা অ্যাথলেটদের প্রতি নিয়মিত বিনিয়োগ অপরিহার্য। যথাযথ লালন-পালন, আধুনিক সুবিধা ও উচ্চমানে প্রশিক্ষণ নিশ্চিত করা হলে বাংলাদেশের আরো বহু প্যারা অ্যাথলেট বিশ্বমঞ্চে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন।’

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading