সাফা-তৌসিফের ‘মিশন বরিশাল’

সাফা-তৌসিফের ‘মিশন বরিশাল’

উত্তরদক্ষিণ অনলাইন । ২৮ অক্টোবর ২০১৯ । ২২ঃ৪৯

মজার গল্প নিয়ে নির্মিত নাটক ‘মিশন বরিশাল’। ঘটনা অনেকটা এমন, প্রেমিকা সাফা কবিরকে বিয়ের আসর থেকে তুলে নিতে ঢাকা থেকে রওনা দেন অভিনেতা তৌসিফ। সহযোগিতা করেন বন্ধু শামীম হাসান সরকার, তার প্রেমিকা সারিকা সাবা ও বন্ধু পলাশ।

সদরঘাট থেকে বরিশাল, ভোলা যাত্রাপথে লঞ্চে ঘটে মজার সব ঘটনা। বিশেষ করে শামীম-সাবার তুমুল প্রেম চলে। বাগড়া দিতে থাকেন পলাশ। বিপত্তিও বাধে। অচেনা স্থান ভোলায় পৌঁছে সাফাকে খুঁজতে গিয়ে বেকায়দায় পড়েন তৌসিফ-পলাশ। 

কয়েকজন তরুণ-তরুণীকে নিয়ে এমন মজার নাটক ‘মিশন বরিশাল’ প্রকাশের তিন দিনের মাথায় ১ মিলিয়নের বেশি দর্শক দেখেছেন। আর সেখানে মন্তব্য করেছেন কয়েক হাজার দর্শক।

নাটকটি নির্মাণ করেছেন কাজল আরেফিন অমি। প্রযোজনা করেছে টার্ন প্রোডাকশন । এটি দেখা যাচ্ছে অনলাইন ভিডিও স্ট্রিমিংয়ের জনপ্রিয় প্ল্যাটফর্ম লাইভ টেকনোলজিসের ইউটিউব চ্যানেলে। গেল ২৪ অক্টোবর সেখানে ‘মিশন বরিশাল’ প্রকাশ করা হয়।

নাটকটি নিয়ে নির্মাতা অমি বলেন, ‌‘দর্শকদের বিনোদন দেওয়ার জন্য প্রতিটি কাজেই সর্বোচ্চ চেষ্টা করি। বিশেষ করে মাথায় রাখি নাটক দেখার পর দর্শক যেন না বলে সময় নষ্ট গেল!’

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading