পাকিস্তানে সিরিজ হারল মেয়েরা
উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ২৯ অক্টোবর ২০১৯ ০০:০০
লাহোরে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও পরাজয়ের স্বাদ পেল বাংলাদেশ। টানা দুই হারে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ হারাল বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। প্রথম ম্যাচে কাছে গিয়েও পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে টাইগ্রেসদের রানের পাহাড় টপকাতে হতো। এবারও লড়াই করেছিল মেয়েরা। কিন্তু এবারও লক্ষ্যের কাছে গিয়ে পথ ভুলে বাংলাদেশ। আগে ব্যাটিং করে পাকিস্তানের মেয়েরা ৩ উইকেটে ১৬৭ রান তোলে। ১৬৮ রানের জবাবে বাংলাদেশের শুরুটা ছিল নড়বড়ে। ২৫ রান তুলতেই হারায় ৩ উইকেট। সেখান থেকে বাংলাদেশের ইনিংসের হাল ধরেন সানজিদা ও নিগার। দুজনের ৫৭ রানের জুটিতে বাংলাদেশ প্রতিরোধ পায়। ৩২ বলে ৪৫ রান করে এরপর আউট হয়ে সাজঘরে ফেরেন সানজিদা। সেখান থেকে ফারজানা ১৯ বলে ৩০ রান করে শেষ চেষ্টা করেছিলেন। তাকে সঙ্গ দিতে পারেননি কেউ। শেষ দিকে ৫ বলে ১৮ রান তুলে পরাজয়ের ব্যবধান কমান জাহানারা। পাকিস্তানের সেরা বোলার সাদিকা ইকবাল।

