এলো ‘নয়ন জলের গান’

এলো ‘নয়ন জলের গান’

উত্তরদক্ষিণ অনলাইন ২৯ অক্টোবর ২০১৯ আপডেট ১৩:৪০

‘নয়ন জলের গান’ শিরোনামে নতুন অ্যালবাম প্রকাশ করল জনপ্রিয় গানের দল ‘জলের গান’।

রবিবার থেকে ডিজিটাল মিডিয়ায় ও সিডি আকারে বাজারে এসেছে দলের তৃতীয় অ্যালবামটি।

দলের অন্যতম সদস্য রাহুল আনন্দ জানান, ‘হলুদ ফুল’, ‘ফুল চাষির গান’, ‘বন্ধু-২’, ‘চন্দনী’, ‘ঘুঙুর’, ‘শূন্য’, ‘ডানা ভাঙা পাখির গান’, ‘রসিক যেজন’, ‘পিঠা পুলির গান’, ‘জীবনানন্দ’, ‘মানুষ’, ‘বাংলার মুখ’ শিরোনামের ১২টি গান দিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে।

তিনি জানান, অ্যালবামটি ডিজিটাল প্ল্যাটফর্মে তো আছেই। এছাড়া সিডি আকারেও প্রকাশ করা হয়েছে। সিডির সঙ্গে বরাবরের মতো জলের গান বের করেছে একটি গানের খাতা। এখানে জলের গানের সব গানের লিরিক এবং কর্ড বিভাজন রয়েছেন। সিডি ও গানের খাতার দাম ১০০ টাকা।

এর আগে ‘অতল জলের গান’ ও ‘পাতালপুরের গান’ নামে দুটি অ্যালবাম প্রকাশ করেছে জলের গান।

দলটির বর্তমান লাইনআপে রয়েছেন রাহুল আনন্দ, রানা সরোয়ার, এ বি এস জেম, মাসুম মিয়া, দীপ রায়, মল্লিক ঐশ্বর্য, গোপী দেবনাথ ও শব্দ প্রকৌশলী ডি এইচ শুভ্র।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading