অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির
উত্তরদক্ষিণ। শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১৮:৩৮
ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। সাবলীল অভিনয়ের পাশাপাশি তার রূপেও মুগ্ধ ভক্তরা। সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী প্রায়ই নিজের নানা মুহূর্ত ভাগ করে নেন অনুরাগীদের মাঝে। এবার সদ্য তোলা তার একগুচ্ছ ছবি মুগ্ধ করল ভক্তদের।

শুক্রবার বিকেলে পাঁচটি ছবি প্রকাশ করেন সাফা কবির। এদিন কমলা রঙের পোশাকে নিজেকে ধরা দেন; বিভিন্ন পোজে ক্যামেরাবন্দি করেন নিজেকে।
ছবিগুলোতে সাফাকে দেখা যায় অরেঞ্জ স্লিভলেস গাউনে। খানিক খোলামেলা আবহে তার মেকআপ ও সাজগোছে ছিল
স্নিগ্ধতার ছোঁয়া। ডে লাইট ইন-ডোরের আবহে তোলা এসব ছবিতে তার উপস্থিতি যেমন সাধারণ, তেমনই আকর্ষণীয়।

ছবিগুলো প্রকাশের সঙ্গে সঙ্গেই সেখানে মন্তব্যের বন্যা বয়ে যায়। ভক্ত ও নেটিজেনরা তার এই রূপ ও স্টাইলের প্রশংসা করেন। প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি অনেকেই ভালোবাসা ছড়িয়ে দিয়েছেন সাফার কমেন্ট বক্সে।
উল্লেখ্য, নাটক, টেলিফিল্ম ও ওটিটির মাধ্যমে পর্দায় বিচরণ সাফা কবিরের। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও সমান ব্যস্ততা তার। বিভিন্ন ইভেন্টে যোগ দেন কখনো, বিনোদন অঙ্গনের কোনো না কোনো কাজে ব্যস্ত থাকছেন। সেই সঙ্গে নিয়মিতই নিজের কাজ ও নতুন ফটোশুটের মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন এই অভিনেত্রী। এবারও তার ব্যতিক্রম হলো না।
ইউডি/রেজা

