শ্যমনগরে উপজেলা চেয়ারম্যান এক দুঃস্থকে ভ্যান দিলেন
উত্তরদক্ষিণ অনলাইন ২৯ অক্টোবর ২০১৯ ১৭ঃ৪০
শ্যামনগরে উপজেলা পরিষদের চেয়ারম্যান দোলনের পক্ষ থেকে গরীব অসহায় রজব আলীকে একটি ভ্যান প্রদান করা হয়। গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) অফিস চলাকালীন সময় বেলা ১২টার দিকে ভ্যানটি তুলেদেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম আতাউল-হক দোলন। এছাড়া রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আলমামুন, সহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
’ভ্যান হারিয়ে হত দরিদ্র রজব আলী দিশেহারা’ শিরোনামে ফেজবুক আইডিতে গত ৫ জুলাই একটি স্ট্যাটাস প্রকাশিত হয়। স্ট্যাটাসটি শ্যামনগর উপজেলা চেয়ারম্যান অফিসের আকবর হোসেনের দৃটিগোচর হলে তিনি উপজেলা চেয়ারম্যান দোলন কে বিষটি যানান। তখন উপজেলা চেয়ারম্যান দোলন খোঁজখবর নিয়ে জানতে পারেন, শুক্রবার জুমার নামাজ চলাকালীন সময় নকিপুর মধ্যপাড়াতে মোঃ রজব আলীর এই ভ্যানটি চুরি হয়। রজব আলী প্রতিদিনের ন্যায় নিজের মটর চালিত ভ্যানটি ঘরে রেখে জুমার নামাজ পড়তে যান, এই সুযোগে চোর ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর মাজাটে মহিলা মেম্বরের বাড়ির পাশ্বে সিট কভারটি পাওয়া যায়, কিন্তু ভ্যানের কোন সন্ধান এখানো পাওয়া যায়নি, এমতাবস্থায় অসহায়, গরীব, সহায়-সম্বলহীন রজব আলীর উপার্জনের একমাত্র সম্বল এ ভ্যানটি হারিয়ে দিশেহারা হয়ে পড়ে, এছাড়া ব্যক্তিগতভাবে তিনি বয়সের কারনে শারীরিক দুর্বলতায় ভুগছেন এবং চোখে কম দেখেন, এটি চালিয়ে কোন রকম সংসার চালাচ্ছিলেন তার চার সদস্যের পরিবারটি নিয়ে।পরে তিনি রজব আলীকে একটি ভ্যানটি কিনে দেন বলে যানান।

