আজীবন সম্মাননা পাচ্ছেন মামুনুর রশীদ

আজীবন সম্মাননা পাচ্ছেন মামুনুর রশীদ

উত্তরদক্ষিণ অনলাইন । ২৯ অক্টোবর ২০১৯ । ২৩ঃ৫৪

‘বটতলা রঙ্গমেলা ২০১৯’ উতসবে আজীবন সম্মাননা পাচ্ছেন নাট্যজন মামুনুর রশীদ। নাট্যদল বটতলা’র আয়োজনে তৃতীয়বারের মতো এ উৎসব শুরু হবে আগামী ১৬ নভেম্বর। রঙ্গমেলার সমাপনী দিনে (২৬ নভেম্বর) এ গুণী অভিনেতার হাতে সম্মাননা তুলে দেবে আয়োজকরা ।

নাট্যদল সুত্রে জানা গেছে, আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে আগামী ১৬ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত চলবে এ আন্তর্জাতিক নাট্যোৎসব। প্রথমদিন সন্ধ্যা ৬টায় উৎসব উদ্বোধন করবেন নাট্যজন আতাউর রহমান, প্রধান অতিথি হিসবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, বিশেষ অতিথি থাকবেন তিনজন তরুণ নাট্যকার সাধনা আহমেদ, রুমা মোদক ও শুভাশিস সিনহা।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading