জনপ্রিয় লেখক-অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে সিনেমা

জনপ্রিয় লেখক-অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে সিনেমা

উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ৩০ অক্টোবর ২০১৯ প্রকাশ ০০:০১ আপডেট ১০:১০

জনপ্রিয় লেখক-অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ নিয়ে নির্মিত হবে চলচ্চিত্র। আর এটি নির্মাণ করবেন নির্মাতা আবু রায়হান জুয়েল। চলচ্চিত্রটির নাম রাখা হয়েছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। শুধু তাই নয়, ছবিটিতে থাকছে মুহম্মদ জাফর ইকবালের লিখা দুটি গান। এই প্রথমবারের মতো সিনেমার গান লিখতে যাচ্ছেন তিনি। চলতি বছরের এপ্রিলে (২০১৮-২০১৯ অর্থবছর) ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায় সিনেমাটির পাণ্ডুলিপি। ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ এর চিত্রনাট্য তৈরি করেছেন জাকারিয়া সৌখিন।

এ প্রসঙ্গে আবু রায়হান জুয়েল বলেন, ‘আমাদের সিনেমাটি অনুদান পেয়েছে ‘নসু ডাকাত কুপোকাত’ নামে। পরে স্যার (মুহম্মদ জাফর ইকবাল) ও মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে নাম ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ করা হয়। প্রি-প্রোডাকশনের কাজ প্রায় শেষ। সিনেমায় মোট চারটি গান থাকবে। এর মধ্যে দুটি গান লিখতে চেয়েছেন স্যার।’ আগামী ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে সিনেমাটির শুটিং শুরু হবে। এখন শিল্পী বাছাই চলছে, চুড়ান্ত হয়নি কিছু। আসছে ডিসেম্বরের মধ্যেই শিল্পীদের তালিকা চূড়ান্ত করা হবে বলে জানান নির্মাতা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading