ডিএসইতে ৭৪% কোম্পানির দরপতনে সূচকের বড় পতন

ডিএসইতে ৭৪% কোম্পানির দরপতনে সূচকের বড় পতন

উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ৩০ অক্টোবর ২০১৯ প্রকাশ ০০:০১ আপডেট ১২:০৫

পতনের ধারাবাহিকতায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) গত সোমবার (২৮ অক্টোবর)  ৭৪ শতাংশ কোম্পানির দরপতনে সব সূচকের বড় পতন হয়। এর মধ্যে ডিএসইএক্স সূচক ৫৩ পয়েন্ট বা এক শতাংশের বেশি পতন হয়েছে। লেনদেন সামান্য বেড়ে ৩০০ কোটিতে অবস্থান করে। লেনদেনের শুরুতেই ব্যাপক বিক্রির চাপে সূচকের বড় পতন হয়। শেষ পর্যন্ত এই পতন অব্যাহত থাকে। মাঝে দু-একবার ওঠার চেষ্টা করে ব্যর্থ হয়। এর ফলে ডিএসইএক্স সূচক তিন বছর আগের অবস্থানে চলে গেছে। গত সোমবার (২৮ অক্টোবর)  মাত্র ১৬ শতাংশ কোম্পানির দর বেড়েছে। অন্যদিকে চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় পতন হলেও লেনদেন বেড়েছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৩ দশমিক ৪২ পয়েন্ট বা এক দশমিক ১২ শতাংশ কমে চার হাজার ৬৯৯ পয়েন্টে অবস্থান করে।

ডিএসইএস বা শরিয়াহ সূচক ১৬ দশমিক ৩২ পয়েন্ট বা এক দশমিক ৪৯ শতাংশ কমে এক হাজার ৭৪ দশমিক ৫৩ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস ৩০ সূচক ১৯ দশমিক ৪১ পয়েন্ট বা এক দশমিক ১৬ শতাংশ কমে এক হাজার ৬৪৮ দশমিক ৯৪ পয়েন্টে অবস্থান করে। গতকাল ডিএসইর বাজার মূলধন তিন হাজার ২০১ কোটি টাকা কমে   দাঁড়িয়েছে তিন লাখ ৫৬ হাজার ২০৪ কোটি ৬০ লাখ ৩৮ হাজার টাকায়। ডিএসইতে লেনদেন হয় ৩০৫ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৫৭ কোটি আট লাখ ১৩ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে লেনদেন বেড়েছে ৪৮ কোটি ৮১ লাখ টাকা। এদিন ১১ কোটি ৭৬ লাখ ৮৮ হাজার ৯০১টি শেয়ার এক লাখ ১৩ হাজার ৯২০ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৫৩ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ২৬০টির এবং অপরিবর্তিত ছিল ৩৬টির দর।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading