সুন্দরগঞ্জে পিআইও কর্তৃক ত্রাণ সচিবসহ ৭ জনের নামে উকিল নোটিশ

সুন্দরগঞ্জে পিআইও কর্তৃক ত্রাণ সচিবসহ ৭  জনের নামে উকিল নোটিশ

উত্তরদক্ষিণ অনলাইন । ৩০ অক্টোবর ২০১৯ । ১৯ঃ২৫

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকার (পিআইও)দূর্যোগ ও ব্যবস্থাপনা মন্¿নালয়ের সচিবসহ ৭ জনের নামে উকিল নোটিশ করেছেন ।
জানা গেছে, উক্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যহারের খবর যমুনা টেলিভিশন ও বিভিন্ন জাতীয়, স্থানীয় পত্রিকা, অনলাইন নিউজ পোর্টালসহ গণমাধ্যমে একাধিকবার প্রকাশ পাওয়ায় তাকে সুন্দরগঞ্জ হতে চট্টগ্রামের স্বন্দীপে শাস্তি মুলক বদলী করেন সংশ্লিষ্ট অধিদপ্তর। এরপর তিনি নির্ধারিত সময় বদলী কৃত স্থানে যোগদান না করায় কর্তপক্ষ তাকে ষ্ট্যান্ড রিলিজ করেন । এতে পিআইও বিক্ষুদ্ধ হয়ে কেন তাকে হয়রানীমূলক বদলী করা হয়েছে ১৫ দিনের মধ্যে তার জবাব চেয়ে দুর্যোগ ও ব্যবস্থাপনা মন্ত্রনালয় সচিব, সংশ্লিষ্ট ডিজি, জেলা প্রশাসক, জেলা ত্রাণ কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারসহ ৭ জনের নামে উকিল নোটিশ প্রেরন করেছেন । বুধবার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলীর সাথে সাক্ষাতে কথা হলে এ প্রতিনিধিকে জানান উকিল নোটিশ পেয়েছি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading