সাভারের প্রাণী সম্পদ দপ্তরে ভেটেনারি সার্জন নেই একবছর ধরে

সাভারের প্রাণী সম্পদ দপ্তরে ভেটেনারি সার্জন নেই একবছর ধরে

উত্তরদক্ষিণ অনলাইন । ৩০ অক্টোবর ২০১৯ । ১৯ঃ১০

সাভারের প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল থাকলেও নেই চিকিৎসার সুব্যবস্থা। এখানে ডাক্তারের অভাব, নেই ভেটেনারি সার্জন। প্রায় এক বছর ধরে সাভারের মত গুরুত্বপূর্ণ একটি উপজেলায় এই দপ্তরে চলছে বেহাল দশা।
জানাগেছে, হাস, মুরগী, গরু-ছাগলসহ অন্যান্য গবাদি পশুর চিকিৎসায় সরকারী এ প্রতিষ্ঠানের ভূমিকা অনেক। এছাড়াও প্রাণি সম্পদ রক্ষায় এই দপ্তরের গুরুত্ব অপরিসীম। সাভারে ব্যক্তিগত ও বেসরকারী উদ্যোগে প্রায় শতাধিক হাস, মুরগী, গরু-ছাগলের খামার গড়ে উঠেছে। এছাড়াও এই এলাকায় মুরগীর খামারের অভাব নেই। এইসব খামার বা ব্যক্তিগত প্রতিষ্ঠান সরকারী সেবা থেকে বঞ্চিত হচ্ছে বছরের পর বছর ধরে। বাস্তবে এখানে এসে সঠিক সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন খামারীরা।
সাভারের এই দপ্তরে পদশূণ্য ভেটেনারি সার্জনের। হাসপাতাল চলছে চারজন উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা দিয়ে। হাসপাতালটির বিরুদ্ধে বিভিন্ন অব্যস্থাপনারও অভিযোগ রয়েছে। এই অফিসের প্রাণী সম্পদ কর্মকর্তাও অফিস করেন না নিয়মিত। তাই, তার কক্ষও প্রায়ই বন্ধ থাকে। আর ডাক্তারের ভূমিকায় থাকা উপ-সহকারীদের কক্ষে থাকে ভুক্তভোগীদের ভীর।
সাভার প্রাণী সম্পদ ও ভেটেনারি হাসপাতালের উপ-সহকারী শহীদুল্লাহ কায়সার জানান, হাসপাতালের ভেটেনারি সার্জনের পদ শূণ্য থাকায় আমাদের চারজন উপ-সহকারীকে সকল দায়িত্ব পালন করতে হচ্ছে। প্রায় এক বছর যাবৎ এ ভোগান্তির শিকার হচ্ছেন সকলেই। সকল জট কাটিয়ে সাভারের মত গুরুত্বপূর্ণ উপজেলায় প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের অচলাবস্থার অবসান হবে এবং মিলবে কাঙ্খিত সেবা এমনটাই অভিমত ভুক্তভোগীদের।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading