পরিবার অনেক ত্যাগ স্বীকার করে তামিম
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ৩১ অক্টোবর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৩৮
সন্তান সম্ভবা স্ত্রীকে সময় দিতে ইন্ডিয়া সফর থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন তামিম ইকবাল। গুরুত্বপূর্ণ এই সময়ে দলের সঙ্গে না থাকতে পারায় দুঃখ প্রকাশ করেছেন দেশের সেরা এই ব্যাটসম্যান। গতকাল (৩০ অক্টোবর) দুপুরে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি স্ট্যাটাস আপডেট করেন তামিম।
সেখানে তিনি লেখেন, ‘আপনারা জানেন, পারিবারিক কারণে ইন্ডিয়া সফর থেকে আমি বিরতি নিয়েছি। এই সিরিজে খেলতে না পেরে আমি নিজেও ভীষণ হতাশ। সিরিজের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে যেতে না পারা প্রসঙ্গে তিনি আরও লেখেন,এ সফরে যেতে পারছি না, কারণ কখনও কখনও পরিবার ও আপনজনের পাশে ক্রিকেট গৌণ হয়ে ওঠে। আমি ও আমার স্ত্রী আমাদের দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দিন গুনছি। আমার স্ত্রীর শারীরিক অবস্থার কারণে আমাদের ধারণার চেয়ে একটু বেশি সময় ওকে হাসপাতালে থাকতে হচ্ছে। আমার মনে হয়েছে, এই সময়টায় ওর পাশে আমার থাকা উচিত। এজন্যই ছুটি নিতে হয়েছে। এমনিতেই পরিবার থেকে অনেকটা সময় আমরা দূরে থাকি, তাদেরকে প্রাপ্য সময়টুকু দিতে পারি না। আমাদের পরিবারের সদস্যারা অনেক ত্যাগ স্বীকার করেন।

