‘বহু ত্যাগের মাধ্যমে এ দেশ স্বাধীন করেছিলেন বঙ্গবন্ধু’

‘বহু ত্যাগের মাধ্যমে এ দেশ স্বাধীন করেছিলেন বঙ্গবন্ধু’

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ৩১ অক্টোবর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২০

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বঙ্গবন্ধু এ দেশ স্বাধীন করেছিলেন বহু ত্যাগের মাধ্যমে। কিন্তু তারপর দীর্ঘদিন লুটেরাদের দখলে ছিল এই দেশ। যে কারণে আমরা উন্নয়নে পিছিয়ে ছিলাম। বর্তমান শেখ হাসিনা সরকার দেশকে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে।’ গতকাল বুধবার (৩০ অক্টোবর) দুপুরে ফরিদপুর সদর উপজেলার কৈজুড়ী ইউনিয়নের আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় কবি জসিমউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি আব্দুর রাজ্জামক মোল্লা। খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যার কারণেই আজ গ্রামের কাঁচা রাস্তার দেখা মেলে না।

দেশের যোগাযোগ ক্ষেত্রে বিরাট পরিবর্তন হয়েছে।’ তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আগামীতে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে দেশ উন্নত বিশ্বের কাতারে থাকবে। দেশের মানুষে শান্তিতে বসবাস করতে পারবে।’ ফরিদপুর সদরের সাংসদ খন্দকার মোশাররফ হোসেন সম্মেলনে আসা নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘যেকোনো সম্মেলনে গণতন্ত্র চর্চার মাধ্যমে নেতা নির্বাচিত হলে দল শক্তিশালী হয়। দলীয় সব নিয়ম-কানুন মেনে আগামী দিনের নেতা নির্বাচিত হলে সঠিক নেতৃত্ব আসবে।’

সম্মেলনের প্রথম পর্বে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, ঝর্ণা হাসান, নামজুল ইসলাম খন্দকার লেভী, এএইচএম ফোয়াদ, চৌধুরী বরকত ইবনে সালাম, খন্দকার ইসতিয়াক হোসেন মারুফ প্রমুখ। সম্মেলনের শুরুতে জাতীয় সংগীতে মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের শুভ সূচনা করেন অতিথিরা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading