কুকুরকে পান্ডা সাজিয়ে প্রতারণা!
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ৩১ অক্টোবর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১২:৩০
চীনে একটি পোষা প্রাণীর দোকানে কুকুরকে রং করে পান্ডার রূপ দেওয়া হয়েছে। হঠাত্ করে দেখলে মনে হবে ছয়টি পান্ডার বাচ্চা খেলা করছে। কিন্তু ভালো করে তাকালেই বোঝা যায়, সেগুলো পান্ডা না বরং লোমশ চো-চো জাতের কুকুরছানা। সম্প্রতি ক্রেতাদের চোখে ধরা পড়ে বিষয়টি। এরপর থেকেই বিতর্কের মুখে পড়েন দোকানের মালিক। অনেকেই বলছেন, কুকুরগুলোকে রং করায় স্বাস্থ্যঝুঁকি রয়েছে। যেকোনো চর্মরোগে আক্রান্ত হতে পারে সেগুলো। আবার কারও অভিযোগ, রঙের কারণে কুকুরছানাগুলোর স্বাভাবিক সৌন্দর্য্যকে অবহেলা করেছেন এর মালিক। কুকুরগুলো লোমশ ও তুলতুলে। সাদা রঙের কারণে স্বাভাবিকভাবেই আকর্ষণীয় হয় এ জাতের কুকুর। এক ক্রেতা বলেন, রং করা মানুষের ফ্যাশন হতে পারে, কুকুরের জন্য নয়। তবে, মানুষের এসব অভিযোগকে কানে তুলছেন না দোকানি। তিনি বলছেন, পৃথিবীর অনেক দেশেই পোষা পশু-পাখির গায়ে রং দেওয়া হয়। এটা এক ধরনের শখ। চীনে খুব বেশি দেখা যায় না বলেই এ ঘটনাকে অদ্ভুত বলে মনে হচ্ছে অনেকের কাছে। ‘রং করার পর কুকুরগুলো বেশ আনন্দেই আছে।

