আবারও মঞ্চে একসঙ্গে আসাদুজ্জামান নূর-অপি

আবারও মঞ্চে একসঙ্গে আসাদুজ্জামান নূর-অপি

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০১ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:৩৫

নতুন একটি নাটকে আবারও একসঙ্গে দেখা যাবে আসাদুজ্জামান নূর ও অপি করিমকে। নাটকটি মঞ্চে আনছে নাগরিক নাট্য সম্প্রদায়।‘কালো জলের কাব্য’ শিরোনামের নাটকটির পাণ্ডুলিপি ও নির্দেশনা দিয়েছেন পান্থ শাহরিয়ার। এ প্রসঙ্গে তিনি জানান, ‘উইলিয়াম শেক্সপিয়রের লেখা ‘মার্চেন্ট অব ভেনিস’ থেকে অনুপ্রাণিত হয়ে এ নাটকটি লেখা। এখন নাটকটির মহড়া চলছে। নাম ‘কালো জলের কাব্য’ হতে পারে।’ আসাদুজ্জামান নূর ও অপি করিম ছাড়াও এতে আরও অভিনয় করছেন পান্থ শাহরিয়ার, রিজভী, ফারুকী, মোস্তাফিজ শাহিনসহ অনেকেই। সঙ্গীত পরিকল্পনা করছেব আহসান রেজা তুষার, সেটে সাইফুল ইসলাম আর আলোক পরিকল্পনা করছেন নাসিরুল হক। জানা গেছে, নাটকটি মঞ্চস্থ হবে আগামী ২৯ নভেম্বর। এ মাসেই নাগরিক নাট্য সম্প্রদায় আয়োজন করছে নাট্য উত্সবের। সেখানেই নাটকটির প্রথম মঞ্চায়ন হবে। উত্সবে নাগরিকের পৃষ্ঠপোষকতায় মঞ্চে আসবে আরও ছয়টি নতুন নাটক ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading