এলজির আইপিএস প্রযুক্তির গেমিং মনিটর

এলজির আইপিএস প্রযুক্তির গেমিং মনিটর

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০১ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:২৫

দেশের বাজারে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড নিয়ে এসেছে এলজির নতুন ২৭ ইঞ্চি ১৪৪ হাজের্র ২কে গেমিং মনিটর। ২৭জিএল৮৫০ মডেলের এই মনিটরটির রেজ্যুলেশন ২৫৬০ বাই ১৪৪০ পিক্সেল। ন্যানো আইপিএস প্রযুক্তিতে ফ্ল্যাট মনিটরটি ১০ বিট বা ১.০৭ বিলিয়ন কালার দেখাতে সক্ষম। এছাড়া ছবির ডায়নামিক রেঞ্জের জন্য এটি এইচডিআর ১০ সুবিধাযুক্ত। মূলত এই মনিটরটি বিশ্বের প্রথম ন্যানো আইপিএস প্রযুক্তির গেমিং মনিটর, যার রেসপন্স টাইম ১ মিলিসেকেন্ড। এসবের পাশাপাশি মনিটরটি অ্যাডাপ্টিভ সিঙ্ক সাপোর্ট করে। এলজির ভাষ্যমতে, এটি এনভিডিয়া জিসিঙ্ক এবং এএমডি ফ্রিসিঙ্ক সাপোর্ট করতে সক্ষম। ১৪৪ হার্জের রিফ্রেশ রেট হবার জন্য মনিটরটি গেমারদের কাছে প্রতিটি ফ্রেমই উপস্থাপন করতে সক্ষম কোনো ধরনের মোশন ব্লার ছাড়াই। এছাড়া এর ১ মিলিসেকন্ড রেস্পন্স টাইমের জন্য এটি গেমারের রিয়েকশন টাইম কমিয়ে দিবে যাতে গেমার দ্রুততার সঙ্গে তার গেমে সিদ্ধান্ত নিতে পারে। এছাড়া অতিরিক্ত সুবিধা হিসেবে আছে এতে এএমডি রেডিওন ফ্রিসিঙ্ক সুবিধা যা স্ক্রিন টিয়ারিং বা শাটারিং সমস্যা দূর করে এবং গেমের প্রতিটি ডিটেইল গেমারের সামনে তুলে ধরে এই মনিটরটি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading