সুন্দরগঞ্জে জমি নিয়ে মারপিটে নারী, শিশুসহ আহত-৩
উত্তরদক্ষিণ অনলাইন । ১ নভেম্বর ২০১৯ । ১৮ঃ১০
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধে মারামারিতে নারী, শিশুসহ আহত ৩। সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামে মৃত খোকা মন্ডলের ছেলে ওসমান মন্ডলের ছেলে প্রতিবেশী মফিজলের ছেলে মোজ্জামেল হক মোজা’র সাথে শোভাগঞ্জ বাজার সংলগ্ন এক খন্ড জমির মালিকানা নিয়ে দীর্ঘ দিন থেকে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত বুধবার সন্ধ্যায় ওসমান মন্ডল, শিশু সন্তান ও তার সঙ্গী শোভাগঞ্জ বাজারে ঔষধ কিনতে গেলে আকষ্মিকভাবে মোজাসহ তার লোকজন পথ রোধ করে রিক্সাভ্যান থেকে টেনে হেচড়ে নামিয়ে প্রচন্ড মারপিট করে তাদেরকে। এতে ওসমান মন্ডল তার সঙ্গী চায়না বেগম ও ৪ বছরে শিশু সন্তান রিফাত গুরুত্বর আহত হয়। পরে মোজ্জামেল তাদের ঘরে তালাবদ্ধ করে রাখে । এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে তাদের উদ্ধার করে সুন্দরগঞ্জ সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে আহতরা চিকিৎসাধীন রয়েছে। আহতদের পরিবারবর্গ মামলা করার প্রস্ততি চলেছে বলে জনান।

