ডিমের জন্য স্বামী ত্যাগ!

ডিমের জন্য স্বামী ত্যাগ!

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০২ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১৪:২৫

স্বামী ডিমের চাহিদা পূরণ করতে না পারায় প্রেমিকের হাত ধরে এক নারী পালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি ইন্ডিয়ার উত্তর প্রদেশ রাজ্যের গোরাখপুর জেলায় এ ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা আইএএনএস’এর খবরে বলা হয়, চার মাস আগে ওই নারী তার প্রেমিকার সঙ্গে পালিয়ে যান। পরে ফিরে এসে পুলিশকে জানান, স্বামী তার ডিমের চাহিদা পূরণ করতে পারেন না। এ কারণে বিরক্ত হয়ে চলে যান তিনি। প্রতিনিয়তই ডিম নিয়ে স্বামীর সঙ্গে ওই নারীর ঝগড়া হয়। এর জের ধরে তিনি  চলে যান। এদিকে কথিত ওই প্রেমিককেও পাওয়া যায়নি তার বাড়িতে। তাই দুজন একসঙ্গে পালিয়েছে বলে ধারণা করছে পুলিশ। ওই নারীর স্বামী একজন দিনমজুর হিসেবে কাজ করেন বলে জানিয়েছে আইএএনএস। তিনি জানান, তার স্ত্রী খুবই ডিম পছন্দ করেন। কিন্তু  তার জন্য প্রতিদিন ডিম কিনে দেয়ার সামর্থ্য তার নেই। এই দুর্বলতার সুযোগ নিতেন তার স্ত্রীর প্রেমিক। তিনি প্রতিদিন তার জন্য বাড়িতে ডিম নিয়ে আসতেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading