ডিমলায় শ্রদ্ধায়-স্মরণে জেলহত্যা দিবস পালিত

ডিমলায়  শ্রদ্ধায়-স্মরণে জেলহত্যা দিবস পালিত

উত্তরদক্ষিণ অনলাইন । ০৩ নভেম্বর ২০১৯ । প্রকাশ ১৭.৫৯

নীলফামারীর ডিমলা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিনম্র শ্রদ্ধার সাথে জেলহত্যা দিবস পালিত হয়েছে। গভীর শোক আর শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে শহীদ জাতীয় চার নেতাকে। দিবসটি পালনে রবিবার(৩রা নভেম্বর)সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা,দলীয় পতাকা,কালো পতাকা উত্তোলন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানানো হয়।
পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি শোক র্যালী বের হয়ে তা উপজেলা সদরের প্রধান-প্রধান মোড় প্রদক্ষিণ শেষে আবারও ফিরে এসে সেখানে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনের সংসদ সদস্য ও ডিমলা উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকারের। উপস্থিতদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম,ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায় নিরু,উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু,সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সহিদুল ইসলাম,সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম বারী ,উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম,ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ, ডিমলা সদর ইউনিয়ন আ.লীগ সাধারন সম্পাদক মহিত কুমার রায়,পুর্বছাতনাই আ.লীগ সাধারন সম্পাদক আব্দুল লতিফ,উক্ত ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান,নাউতারা ইউপিচেয়ারম্যান ও উক্ত ইউনিয়ন আ.লীগ সাধারন সম্পাদক সাইফুল ইসলাম লেলিন,বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভুইয়া,উক্ত ইউনিয়ন আ.লীগ সভাপতি সাইদুল ইসলাম বারী, ঝুনাগাছ চাপানী ইউনিয়ন আ.লীগ সভাপতি মোজাম্মেল হক,খালিশা চাপানী ইউনিয়ন আ.লীগ সভাপতি সোহরাব হোসেন,গয়াবাড়ি ইউনিয়ন আ.লীগ সভাপতি-আব্দুল বারেক.সাধারন সম্পাদক আব্দুল সামাদ,পশ্চিম ছাতনাই ইউনিয়ন আ.লীগ সভাপতি আব্দুল গফুর,খগাখড়িবাড়ি ইউনিয়ন আ.লীগ সভাপতি হামিদুল ইসলাম,টেপাখড়িবাড়ি ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম, আ.লীগ নেতা কামরুল ইসলাম,উপজেলা যুবলীগ আহবায়ক শৈলেন চন্দ্র রায়,উপজেলা ছাত্রলীগ আহবায়ক আবু সায়েম সরকার প্রমুখ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading