নাগেশ্বরীতে ১০ বছর ধরে সেতু ভাঙ্গা, আতঙ্কিত এলাকাবাসী

নাগেশ্বরীতে ১০ বছর ধরে সেতু ভাঙ্গা, আতঙ্কিত এলাকাবাসী

উত্তরদক্ষিণ অনলাইন । ০৪ নভেম্বর ২০১৯ । প্রকাশ ১৪ঃ৫০

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ঝাকুয়াবাড়ী রাস্তায় একটি সেতু গত ১০ বছর ধরে ভাঙ্গা অবস্থায় পরে আছে। মানুষ উপায় না পেয়ে জীবনের ঝুকি নিয়ে ওই ভাঙ্গা সেতু দিয়ে চলাচল করছে। সরেজমিন ঝাকুয়া বাড়ী গিয়ে দেখা যায় প্রায় ৪০ফিট লম্বা সেতুটির স্লাবের ঢালাই ওঠে গিয়ে রড় বের হয়ে আছে।পুর্ব পশ্চিম লম্বা সেতুটির একপাশে সামান্য একটু স্লাব আছে ঝুকি নিয়ে তার উপর দিয়ে কোন রকমে চলাচল করলেও প্রায়দিন সেখানে দুঃঘটনা ঘটেই চলছে। এলাকার আজগার আলী(৭২) সংশ্লিষ্ট ওর্য়াড মেম্বার হাবিবুল ইসলাম জানান ১৯৬৫সালে নাগেশ্বরী থানা পরিষদ থেকে একটি কাঠের সেতু দেন। দীর্ঘদিন চলাচলের ফলে কাঠগুলো ভেঙ্গে ও চুুরি যায়।

২০০১সালে কুড়িগ্রাম এলজিইডি সেতুটির শুধু স্লাবটি রড সিমেন্ট দিয়ে ঢালাই করে দেন। দীর্ঘদিন ২টি ইউনিয়নের হাজার মানুষ ও যানবাহন চলাচল ও উপর্যপরি বন্যা কবলে পরে সেতুটি এখন মরন ফাঁদে পরিনিত হয়েছে। এলাকাবাসী জরুরী ভিত্তিতে সেতু পুননির্মানের দাবী জানিয়েছে। যোগাযোগ করা হলে নাগেশ্বরী উপজেলা প্রকৌশলী বাদশা আলমগীর জানান,এতদিন সেতুটি বিষয়ে আমার জানা ছিল না এখন যেহেতু জানলাম ব্যবস্তা নেয়া হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading