এমএল ডায়িং-এর লভ্যাংশ ঘোষণা
উত্তরদক্ষিণ অনলাইন । ০৫ নভেম্বর ২০১৯ । প্রকাশ ১৯:৪১
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি এমএল ডায়িং গত ৩০ জুন ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সর্বশেষ অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১ টাকা ৭ পয়সা। এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য দাড়িয়েছে ১৮ টাকা ৩০ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম)ঃ ১৯ ডিসেম্বর ২০১৯।
রেকর্ড তারিখঃ ২৭ নভেম্বর ২০১৯।

