পদ্মা অয়েল-এর লভ্যাংশ ঘোষণা
উত্তরদক্ষিণ অনলাইন । ০৫ নভেম্বর ২০১৯ । প্রকাশ ১৯:৫৮
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি পদ্মা অয়েল কোম্পানি গত ৩০ জুন ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সর্বশেষ অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ২৯ টাকা ৭ পয়সা। এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য দাড়িয়েছে ১৪২ টাকা ৮৫ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম)ঃ ১৮ জানুয়ারি ২০২০।
রেকর্ড তারিখঃ ২৬ নভেম্বর ২০১৯।

