লেনদেনের প্রথম দিনেই সার্কিট ব্রেকার চালু থাকবেঃ এসইসি

লেনদেনের প্রথম দিনেই সার্কিট ব্রেকার চালু থাকবেঃ এসইসি
বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)

উত্তরদক্ষিণ অনলাইন । ০৫ নভেম্বর ২০১৯ । প্রকাশ ২৩:০৯

নতুন আইপিও/শেয়ার মার্কেটে ট্রেডের/লেনদেনের প্রথম দিন থেকেই সার্কিট ব্রেকার চালু করার সিদ্ধান্ত নিয়েছে পুজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি। গতকাল মঙ্গলবার (০৫ নভেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়মিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসই সূত্রে জানা যায়, সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনের প্রথম দিনে সার্কিট ব্রেকার চালু করার প্রস্তাব করে। এক্ষেত্রে ডিএসই লেনদেনের প্রথম দুইদিন ৫০ শতাংশ সার্কিট ব্রেকার চেয়েছিল। এই আলোকে কমিশন আজকের সভায় সিদ্ধান্ত নিয়েছে। এরপরে তৃতীয় কর্মদিবস থেকে যথানিয়মে ১০ শতাংশ সার্কিট ব্রেকার থাকবে।

বিএসইসি জানায়, লেনদেনের প্রথম দিনে নতুন তালিকাভুক্ত শেয়ারের উচ্চ মূল্য থাকায় এনআরবি কোটাসহ লটারিতে প্রাপ্ত বিনিয়োগকারীরা প্রাথমিক শেয়ার উচ্চ দরে বিক্রি করে বাজার থেকে টাকা নিয়ে বেরিয়ে যান। অনেক ক্ষেত্রে দেখা যায়, পরবর্তীতে নতুন তালিকাভুক্ত শেয়ার তার প্রথম দিনের উচ্চ মূল্য ধরে রাখতে পারে না। ফলে সাধারণ বিনিয়োগকারীরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয় ও সূচক এর উপর নেতিবাচক প্রভাব পড়ে। ডিএসইর প্রস্তাবনাকে যুক্তিযুক্ত মনে করে বিএসইসি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত নতুন শেয়ার লেব্দেবের প্রথম দিন থেকেই সার্কিট ব্রেকার চালুর সিদ্ধান্ত নিয়েছে।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading