ভুঁড়ি কমাবে পেঁয়াজ

ভুঁড়ি কমাবে পেঁয়াজ

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৯ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১৮:০৪

ওজন বাড়ার সঙ্গে সঙ্গে পেটের মেদও বাড়তে থাকে। অনেকের আবার শরীরের মেদ না বাড়লেও পেটের মেদ বাড়তে দেখা যায়। বিশেষ করে পুরুষদের এই সমস্যাটি বেশি হয়ে থাকে। তাইতো শরীরের বাড়তি মেদ কমাতে নিয়মিত ব্যায়াম করার পাশাপাশি খেতে হবে স্বাস্থ্যকর খাবার। সেই খাবার তালিকায় যদি পেঁয়াজ রাখেন তবে অনেক উপকার পাওয়া যাবে। তবে জানতে হবে এর সঠিক ব্যবহার। দুইভাবে পেঁয়াজ খেলে পেটের মেদ কমবে তরতর করে। চলুন তবে জেনে নেয়া যাক পেঁয়াজের দুই ব্যবহার: ১. ছয়টি পেঁয়াজ নিন। সঙ্গে তিনটি টমেটো এবং একটি বাঁধাকপি, ৪ কাপ সবজি, দুই কোয়া রসুন, এক চা চামচ কালো মরিচ, ২ চা চামচ অলিভ অয়েল এবং প্রয়োজনমতো লবণ।

কড়াইতে অলিভ অয়েল তেল দিয়ে আদা, রসুন ২ মিনিট গরম করুন। এবার কাটা পেয়াজ এবং সবজি যোগ করুন। ৩০ থেকে ৪০ সেকেন্ড পর যোগ করুন কালো মরিচ এবং লবণ। ঠিকমতো কিছুক্ষণ নেড়ে ঢেকে দিন ১৫ মিনিটের জন্য। ব্যস তৈরি হয়ে গেলো। এভাবে রান্না করে নিয়মিত খেলে ওজন কমবে। সঙ্গে কমবে ভুঁড়িও। ২. এক কন্দ সাদা পেঁয়াজের সঙ্গে তিন কাপ পানি নিন। ভালো করে কেটে কড়াইতে নিন। তার ভেতর এক কাপ পানি দিন। এবার ৩ থেকে ৫ মিনিট সেদ্ধ করুন। তারপর একটি মিক্সচারে নিয়ে আরো দুই কাপ পানি দিন। ভালো করে মিশিয়ে পান করুন। এতে দ্রুত পেটের মেদ কমে যাবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading