স্ত্রী পেঙ্গুইনের পরকীয়া, স্বামীর আক্রোশ, মারামারি!
উত্তরদক্ষিণ অনলাইন । ০৯ নভেম্বর ২০১৯ । প্রকাশ ২০ঃ০৩
পরকীয়া প্রেমঃ এক নারীকে নিয়ে দুই পুরুষ পেঙ্গুইনের মারামারি, যেন সিনেমা!
ভিডিও ভাইরাল
ভিডিও’র ঘটনাটি পেঙ্গুইন সমাজের। সেখানেও সেক্স ও পরকীয়া প্রেম নিয়ে মারামারি হয়! বিশ্বাস না হলে ভিডিওটি দেখুন, মনে হবে বাংলা বা হিন্দি সিনেমা দেখছেন! সেই ভিডিওতে দেখা যাচ্ছে, সঙ্গিনীকে নিয়ে দুই পুরুষ পেঙ্গুইনকে মারামারি করতে। সেই মারামারিতে দু’জনের গা দিয়েই রক্ত ঝরছে। জানা গিয়েছে, স্বামীর কাছে বন্ধু পেঙ্গুইন মারামারিতে হেরে যাওয়ার পর ফের স্বামীর কাছেই ফিরে আসে ওই স্ত্রী পেঙ্গুইন।
মূল ঘটনা হচ্ছে, খাবারের খোঁজ সেরে বাড়ি ফিরেছিল স্বামী পেঙ্গুইন। ফিরে এসে সে দেখে স্ত্রী পেঙ্গুইনের সঙ্গে রয়েছে অন্য এক পুরুষ পেঙ্গুইন। স্ত্রীর পরকীয়া দেখেই তো স্বামীর মাথা গরম। তখন স্ত্রীকে তাঁর ও ওই পুরুষের মধ্যে যে কোনও একজনকে বেছে নিতে বলেন। কিন্তু স্ত্রী তাকে ছেড়ে অন্য পুরুষকে বেছে নেন। কিন্তু ঝামেলা এতে মেটেনি। এর পরই স্বামী ওই পুরুষের সঙ্গে মারামারি শুরু করে দেন। সেই মারামারি শেষ পর্যন্ত পৌঁছয় রক্তারক্তিতে।
এ রকম ঘটনা ঘটেছে পেঙ্গুইনদের মধ্যে। নিজের সঙ্গিনীকে অন্য পুরুষের সঙ্গে দেখে মারামারি করছে ‘স্বামী’ পেঙ্গুইন। সেই ঘটনার ভিডিও মঙ্গলবার (০৫ নভেম্বর) আবার নিজেদের টুইটার থেকে শেয়ার করেছে ‘ন্যাট-জিও চ্যানেল’। এই ভিডিয়োটি ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের অ্যানিম্যাল ফাইট নাইট অনুষ্ঠানের একটি অংশ। ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের ভিডিওটি বছর তিনেকের আগে হলেও নেটিজেনদের এখানো আগ্রহের কমতি নেই। ভাইরাল হয়েছে সেই ভিডিও।

