নানা হলেন ডিপজল

নানা হলেন ডিপজল

উত্তরদক্ষিণ অনলাইন । ১১ নভেম্বর ২০১৯ । আপডেট ১৪:২৫

ঢাকাই সিনেমার অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের মেয়ে ওলিজা মনোয়ার মা হয়েছেন।

ওলিজা মনোয়ার গত ৯ নভেম্বর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। নবজাতকের নাম রাখা হয়েছে ওলসায় রাহমান। পুত্র ও মা দুজনই সুস্থ আছেন।

এ বিষয়ে অভিনেতা ডিপজলের বলেন, বাসায় উৎসব চলতাসে। আমি নানা হয়েছি। নাতির জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন এই খল অভিনেতা।

গত বছর জুনে মেয়ের বিয়ে দিয়েছেন ডিপজল। ওলিজার স্বামী পেশায় ব্যবসায়ী। পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ২৮ জুন বড় আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয় তাদের।

বাবার দেখানো পথেই এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন ওলিজা। বিদেশ থেকে চলচ্চিত্র, টেলিভিশন, থিয়েটার আর প্রসথেটিক মেকআপের ওপর উচ্চতর ডিগ্রি নিয়ে দেশে ফিরেই চলচ্চিত্র নির্মাণে হাত দিয়েছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading