‘আমি এখন মানুষকে বিশ্বাস করতে পারি না’ কেন বললেন মোনালি?
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১৪:৫২
গত বছরই মোনালি ঠাকুরের ডিভোর্সের গুঞ্জন রটে। গায়িকার আবেগঘন এক পোস্টে দাম্পত্যে মানসিক ও শারীরিক হেনস্থার ইঙ্গিত মিলে। যদিও সম্পর্ক নিয়ে এরপর আর ‘টুঁ’ শব্দটিও করেননি মোনালি, তবে নেতিবাচকতা সরিয়ে নিজের ছন্দে জীবনে এগিয়ে গিয়েছেন। এবার পশুর সঙ্গে মানুষের তুলনা টেনে কী বললেন মোনালি?
মোনালি বললেন, আমি এখন মানুষকে বিশ্বাস করতে পারি না। তাদের তুলনায় পশুদের বিশ্বাস করা আমার কাছে অনেক সহজ। আমি আমার খারাপ সময়ে সেই পশুদের থেকে, প্রকৃতি থেকে যে ভালোবাসা পেয়েছিলাম তার জোরেই হয়তো নিজেকে সামলে নিয়ে টিকে আছি। তার নিজস্ব পোশাক ব্র্যান্ড রয়েছে। ‘ঠাকুরাইন’ কালেকশন ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। শাড়ির প্রতি ভালোবাসা থেকেই এমন উদ্যোগ নেন তিনি।
গায়িকার কথায়, ‘আমাদের ভারতীয় সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। বহু গুণী শিল্পীরা শাড়িতে নকশা ফুটিয়ে তোলেন। সেগুলোই বিশ্বের দরবারে পৌঁছে দিতে চেয়েছি।’
মোনালি আরও বলেন, আমি নতুন ব্যবসা শুরু করেছি আমার শখে, আমার ভালোবাসায়। এটা আমার রোজগারের মূল উৎস নয়। আমি বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি ইন্ডিয়ান জিনিসের কদর কতখানি। সেই মতো কদর কিন্তু আমাদের দেশে দেওয়া হয় না।
ব্যক্তিগত জীবনে সম্পর্কের টানাপড়েনে বারবার শিরোনামে এসেছেন মোনালি। কিন্তু সেই নেতিবাচকতা সরিয়ে ভালো থাকাতেই বিশ্বাসী এই গুণী শিল্পী।
ইউডি/রেজা

