ময়মনসিংহে ম্যাড থেটারের নদ্দিউ নতিম

ময়মনসিংহে ম্যাড থেটারের নদ্দিউ নতিম

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১২ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:৩৮

আগামী শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় ময়মনসিংহের কাচারী ঘাটের মুক্তমঞ্চে প্রদর্শিত হবে ম্যাড থেটারের নাটক ‘নদ্দিউ নতিম’। কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ এরকালজয়ী উপন্যাস ‘কে কথা কয়’ এর নাট্যরূপ ‘নদ্দিউ নতিম’। নাটকটি ম্যাড থেটারের প্রথম প্রযোজনা। এটি রচনা ও নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম। নাটকটিতে অভিনয় করেছেন আসাদুল ইসলাম, সোনিয়া হাসান ও আর্য মেঘদূত, যারা একই পরিবারের সদস্য, বাংলা নাটকের ক্ষেত্রে যা অনন্য ও নতুন মেরুকরণ। নাটকে দেখা যায়, একটি পত্রিকায় ‘টিউটর প্রয়োজন’ শীর্ষক বিজ্ঞাপনে আকর্ষণীয় বেতনের বিষয়টি দেখে একজন কবি মানসিক প্রতিবন্ধী শিশুর শিক্ষক হন। পরে শিক্ষকের কর্মকাণ্ডে অভিভাবকেরা অসন্তুষ্ট হওয়ায় একসময় কবিকে বরখাস্ত করা হয়। কিন্তু প্রতিবন্ধী শিশুটি কবিকে ভুলতে পারে না। ৩টি বিশেষ কারণে এটি অন্যতম আলোচিত নাটক হিসাবে দেশে-বিদেশে দর্শকদের কাছে সমাদৃত হয়েছে। প্রথমত, বাংলাদেশের মূলধারার থিয়েটারে ‘নদ্দিউ নতিম’ প্রথম নাটক যেখানে একটি শিশু কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছে। দ্বিতীয়ত, এই নাটকে একজন মানসিক প্রতিবন্ধী শিশুর সত্যবোধকে বাঁচিয়ে রাখার জন্য একজন কবি নিজেকে মৃত্যুর মুখে সমর্পণ করেন। বর্তমান সময়ে অন্য মানুষকে হত্যার জন্য একজন মানুষ নিজেকে আত্মাহুতি দিচ্ছে। কিন্তু এই নাটকে দেখা যাচ্ছে অন্য একজনকে বাঁচাতে একজন মানুষ নিজের জীবন বলিদান করছেন। তৃতীয়ত, এই নাটকে একটি কাল্পনিক পরিবারের গল্প বলা হয় যেটি মঞ্চে অভিনয় করে দেখায় ৩ সদস্যের একটি বাস্তব পরিবার। নাটকটির সহযোগী নির্দেশক আনিসুল হক বরুণ, সেট ও লাইট ডিজাইন ফয়েজ জহির, পোশাক সোনিয়া হাসান, আবহসঙ্গীত আর্য মেঘদূত, আলোক নিয়ন্ত্রণে গর্গ আমিন, আরিফ আহমেদ ও আবহসঙ্গীত নিয়ন্ত্রণে রয়েছেন সোহেল খান ও আদর।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading