মাইগ্রেনের কার্যকর চিকিত্সা

মাইগ্রেনের কার্যকর চিকিত্সা

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৩ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:১৮

মাইগ্রেন হলো একপ্রকার পুনরাবৃত্তিমূলক মাথাব্যথা। মাইগ্রেন নারী-পুরুষ উভয়কে আক্রমণ করতে পারে এবং অধিকাংশ মাইগ্রেনের সূচনা হয়ে থাকে অল্প বয়সেই। আলো, কোলাহল বা শব্দ, শারীরিক পরিশ্রম ও কিছু গন্ধ দ্বারা মাইগ্রেনের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। মাইগ্রেনের সঙ্গী হতে পারে বমিবমি ভাব ও দৃষ্টিশক্তির বিঘ্নতা।

মাইগ্রেনের জন্য একক নিরাময় না থাকলেও কিছু উপায় মেনে চলে এটিকে উপশম করতে পারেন অথবা মাইগ্রেন আক্রমণের হার কমাতে পারেন। এ প্রতিবেদনে মাইগ্রেনের কার্যকর চিকিত্সা আলোচনা করা হলো।

খুব কম চর্বির ডায়েট: এটা খুঁজে বের করা সম্ভব যে আপনার ডায়েটে কিসের সংযোজন-বিয়োজন মাইগ্রেনে সহায়ক। নিউট্রিশন, মেটাবলিজম অ্যান্ড কার্ডিওভাস্কুলার ডিজিজ নামক জার্নালে প্রকাশিত একটি গবেষণায় অংশগ্রহণকারীরা ১২ সপ্তাহ ধরে অতি কম চর্বির ডায়েট (যেখানে তারা প্রতিদিন ১০-১৫ শতাংশের কম ক্যালরি চর্বি থেকে পেয়েছে) অনুসরণ করেছিল। দেখা গেল, প্রায় সকলেই বলেছেন যে মাথাব্যথার উদ্রেক ৪০ শতাংশ হ্রাস পেয়েছে। তাদের মাথাব্যথার তীব্রতা ৬৬ শতাংশ ও মাইগ্রেনের স্থায়িত্ব ৭০ শতাংশ কমে যায়। অন্যান্য গবেষণায় পাওয়া যায় যে, মাইগ্রেন উপশমের ক্ষেত্রে অতি কম চর্বির ডায়েট ও পরিমিত চর্বির ডায়েটের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য নাও পাওয়া যেতে পারে। অন্যান্য কিছু ডায়েটও সম্ভবত ভালো কাজ করে, যেমন- কম কাবের্র ডায়েট অথবা ওমেগা-৩ সমৃদ্ধ ডায়েট, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হেডেক ফাউন্ডেশন অনুসারে।

ভিটামিন বি: একটি বেলজিয়ান গবেষণায় পাওয়া গেছে, যে যেসব লোক প্রতিদিন ৪০০ মিলিগ্রাম এ ভিটামিন সেবন করেছিল তাদের মধ্যে ৬০ শতাংশের মাইগ্রেন উদ্রেকের সংখ্যা অর্ধেকে নেমে এসেছে।

ফিভারফিউ: ব্রিটিশ গবেষকদের মতে, মাইগ্রেন উপশমের ক্ষেত্রে এ জনপ্রিয় ভেষজ উদ্ভিদ থেকে হালকা ও অস্থায়ী উপকারিতা পাওয়া যায়। কিন্তু অন্য একটি গবেষণা বলছে, পার্থেনোলাইড সমৃদ্ধ ফিউভারফিউ নির্যাস মাইগ্রেনের সংখ্যা মাসে ৫ থেকে ৩ এ নামাতে পারে। অন্যান্য গবেষণায় এ ভেষজের কার্যকারিতার ওপর সাংঘর্ষিক প্রমাণ পাওয়া গেছে। মেলাটোনিন: একটি গবেষণায় অংশগ্রহণকারীরা ৩ মাস ধরে প্রতিরাতে ঘুমাতে যাওয়ার পূর্বে মেলাটোনিন সেবন করেছিল। তাদের দুই-তৃতীয়াংশ জানান যে মাইগ্রেন অভিজ্ঞতার সংখ্যা ৫০ শতাংশে নেমে গেছে। বাটারবুর: একজন বিশেষজ্ঞ বলেন, বাটারবুর হলো মাথাব্যথার চিকিত্সায় সবচেয়ে নিরাপদ ও পরীক্ষিত হার্বাল। নিউরোলজি নামক জার্নাল অনুসারে, যেসব লোক বাটারবুর-বেসড প্রোডাক্ট পেটাডোলেক্স গ্রহণ করেছিল তাদের ৬৮ শতাংশের মাইগ্রেন অভিজ্ঞতা ৫০ শতাংশ হ্রাস পায়।

সতর্কতা: লেখাটি মূলতঃ প্রাথমিক তথ্য ভিত্তিক। চিকিত্সা, স্বাস্থ্য ও পুষ্টি সংক্রান্ত যে কোন বিষয়ে রেজিস্টার্ড চিকিত্সক/পুষ্টিবিদের পরামর্শ নেওয়া উচিত্।  

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading