দেশবাসীর প্রত্যাশা পূরণে ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে – জাপা চেয়ারম্যান

দেশবাসীর প্রত্যাশা পূরণে ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে – জাপা চেয়ারম্যান

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৪ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৪০

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, জাতীয় ছাত্র সমাজকে লাঠিয়াল বাহিনী হিসেবে দেখতে চাই না। আমরা চাই ছাত্র সমাজ লেখাপড়ার পাশাপাশি নিজেদের নেতৃত্বের বিকাশ ঘটাবে। আগামী দিনের নেতৃত্বের জন্য নিজেদের তৈরি করবে ছাত্ররা। দেশের মানুষের প্রত্যাশা পূরণে তারা এগিয়ে আসবে। কারণ, ছাত্রদের একটি গৌরবোজ্জল ঐহিত্য ছিলো। ছাত্ররা শুধু নিজেদের অধিকারই নয়, দেশ ও জাতীর স্বার্থে আন্দোলন সংগ্রাম করে নিজেদের জীবন উত্সর্গ করেছে। বর্তমানে ছাত্রদের গৌরবোজ্জল ঐতিহ্য কিছুটা ম্লান হয়েছে। এখন সাধারণ মানুষ ছাত্রদের ভক্তির পরিবর্তে ভয় এবং সম্মানের পরিবর্তে আতংক মনে করে। গতকাল বুধবার দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশন মিলনায়তনে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় এ কথা বলেন তিনি। জাতীয় ছাত্র সমাজ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব ফয়সাল দিদার দিপু’র সঞ্চালনায় সম্মেলনে জিএম কাদের আরো বলেন, মেধা ও দেশপ্রেম দেখেই আগামী দিনের ছাত্র সমাজের নেতৃত্ব নির্বাচন করতে হবে। যারা ভয়-ভীতির উর্ধ্বে থেকে দেশ, সমাজ ও দলের জন্য অবদান রাখতে পারবে। অন্যান্য রাজনৈতিক দলগুলো থেকে সাধারণ মানুষের দৃষ্টি এখন জাতীয় পার্টির দিকে। সাধারণ মানুষ জাতীয় পার্টিকে আরো শক্তিশালী দেখতে চায়। মানুষ আগামী দিনে জাতীয় পার্টিতেই আস্থা রাখতে চায় বলেও মনে করেন দলটির চেয়ারম্যান। তিনি বলেন, তাই দেশের মানুষের প্রত্যাশা পূরণে ছাত্র সমাজই শক্তিশালী করবে জাতীয় পার্টিকে। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, এরশাদ আমাদের আদর্শ, এরশাদ আমাদের প্রেরণা। আমরা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের অসমাপ্ত কাজ শেষ করতে আমরণ কাজ করে যাবো। জাপা মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাঁ এমপিসহ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমদে বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এস.এম ফয়সল চিশতী, এড. রেজাউল ইসলাম ভুইয়া, মোস্তাকুর রহমান মোস্তাক, যুগ্ম মহাসচিব- গোলাম মোহাম্মদ রাজু, মোঃ নোমান মিয়া, সাংগঠনিক সম্পাদক নির্মল দাস, প্রমুখ।

উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু এমপি, সুনীল শুভ রায়, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, মোস্তাফিজার রহমান মোস্তফা, আলহাজ আব্দুস সাত্তার মিয়া, নাজমা আক্তার এমপি, উপদেস্টা- রওশন আরা মান্নান এমপি, ড. নূরুল আজহার, ভাইস চেয়ারম্যান- মোঃ আরিফুর রহমান খানসহ জাপা ও ছাত্র সমাজের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading